চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

নিজস্ব প্রতিনিধি: পরিবার থেকে আগেই বিতাড়িত হয়েছিলেন। বিহারের বিধানসভা ভোটের সময় বেশ চর্চায় ছিলেন লালুপ্রসাদ যাদবের জেষ্ঠ্যপুত্র তেজপ্রতাপ যাদব। এবার নিজের রাজনৈতিক কেরিয়ার চাঙ্গা করতে প্রশান্ত কিশোরের (PK) দ্বারস্থ হলেন জনশক্তি জনতা দলের সভাপতি! অন্তত সেরকমই ইঙ্গিত মিলেছে। সম্প্রতি জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের সঙ্গে সাক্ষাতের একটি বিষয় সামনে এনেছেন তেজপ্রতাপ। যেখানে অনেকেই তাঁর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবেই বর্ণনা করেছেন।

জানা গিয়েছে, সম্প্রতি প্রশান্ত কিশোরের সঙ্গে দেখা করেছেন তেজপ্রতাপ। তবে কোথায় তাঁরা দেখা করেছেন, সেই বিষয়ে এখনও অবধি কিছু জানা যায়নি। বেশ কিছুক্ষণ ধরে তাঁদের মধ্যে বৈঠকও হয়েছে বলেই শোনা যাচ্ছে। এই বৈঠকের একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ তেজপ্রতাপ নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। সেই সঙ্গে তিনি লিখেছেন, ‘আগামী দিনে জনগণের আশা-প্রত্যাশা ঠিক কী হতে চলেছে এবং কী হওয়ার সম্ভাবনা রয়েছে তা নিয়ে আলোচনা চলেছে আমাদের মধ্যে। যা আমার রাজনৈতিক জীবনে একপ্রকার অন্যরকম অভিজ্ঞতা। আমি বলছি এদিনের বৈঠক-আলোচনা আগামীদিনে ইতিবাচক রাজনীতির গতিপথ নির্ধারণ করতে পারে। সেই সম্ভাবনা রয়েছে প্রবল।’

তাহলে কি এবার তেজপ্রতাপ এবং প্রশান্ত কিশোর জোট করতে চাইছে? রাজনৈতিক মহলে এই প্রশ্ন বারবার উঠছে। সূত্রের খবর, অন্যদিকে পিকে ওরফে প্রশান্ত কিশোর জানিয়েছেন, ‘এই মুহূর্তে কোনোভাবেই তাঁর দলের সঙ্গে অন্য কোনো দলের জোট চাইনা কারণ খুব বেশিভাবে বিহারে রাজনৈতিকভাবে বিকল্প দরকার। সেটা যত তাড়াতাড়ি সম্ভব হয় ততই ভালো।’ ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। উল্লেখ্য, বিহারের বিধানসভা ভোটের সময় মহুয়া কেন্দ্র থেকে লজ্জার হার হেরেছিলেন তেজপ্রতাপ যাদব।

Published by:

Share Link:

More Releted News:

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে আইনি নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

‘‌বাঘিনীর মতো লড়ছেন, দিদিরই জেতা উচিত’‌, সমর্থন উদ্ধবের, ফোন কেজরিওয়ালের

কেজরিওয়াল মামলায় শুনানি থেকে সরে দাঁড়ালো দিল্লি হাইকোর্টের বিচারপতি

৯০ বছর বয়সে প্রয়াত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ