নির্বাচনে পবিত্রতা রক্ষা করতে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই দেশজুড়ে প্রথম দফা লোকসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা বিশদে ব্যাখ্যা করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।  পাশাপাশি এদিন বৈদ্যুতিন ভোটযন্ত্রের (EVM) পরিবর্তে আবারও ব্যালট পদ্ধতি (VVPAT) ফিরিয়ে আনার দাবি নিয়েও আলোচনা হয় শীর্ষ আদালতে।

এদিন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চের তরফে কমিশনকে নির্দেশ দিয়েছে   নির্বাচনী প্রক্রিয়ায় যাতে পবিত্রতা বজায় থাকে । শুধু তাই নয় EVM এবং VVPAT  নিয়ে আদালতের তরফে বলা হয়েছে, “যাতে কারুর যেন মনে না হয়  যেমনটা হওয়া উচিত ছিল তেমন হল না। ভোটপ্রক্রিয়া নিয়ে কারুর মনে যাতে কোন আশঙ্কা থাকা উচিত নয়।“

সম্প্রতি কেরলের কাসারগোড়ের জেলা কালেক্টরের কাছে বাম ও সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা অভিযোগ করে। সেখানে বলা হয়েছে  ভোট চলাকালীন সময় ইভিএমে প্রদত্ত ভোটের তুলনায় ভিভিপ্যাটে বেরনো স্লিপের সঙ্গে কোন মিল নেই। তাই আসন্ন নির্বাচনে  যাতে এমন ঘটনা না ঘটে কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, বর্তমানে EVM পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পর  VVPAT তা পর্যবেক্ষণ করা যাবে কিনা সেই  বিষয় আলোচনা চলছে  সুপ্রিম কোর্টে । এই নিয়ে মামলা দায়ের করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (ADR)। এদিন আবেদনকারীদের হয়ে আদালতে সওয়াল-জবাব করছেন আইনজীবী নিজাম পাশা। তিনি বলেন, EVM-এ ভোটদানের পর ভিভিপ্যাট স্লিপের সঙ্গে তা মিলিয়ে দেখে নেওয়ার সুযোগ পাওয়া উচিত ভোটারদের।  তখনই বিচারপতি সঞ্জীব খান্না বলেন,” এই পদ্ধতিতে ভোটারদের গোপনীয়তা রক্ষার অধিকার খর্ব হবে না কি?” এরপরেই কমিশনকে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে ইভিএম-ভিভিপিএটি মেশিনগুলির কাজ ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে।

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

পথ দুর্ঘটনায় প্রাণ হারানো জোতার স্মরণে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়