রাজ্যে তিন আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যে তিন আসনে ভোট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। তৃণমূলের তিন সাংসদের ছেড়ে যাওয়া আসনে হবে উপনির্বাচন। আজ, সোমবার সেই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। গত জুন মাসেই তৃণমূলের রাজ্য়সভার তিন সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক পদ থেকে ইস্তফা দেন। সাংসদ পদ ও দল দুই ছেড়ে দেন তাঁরা। সেই তিন রাজ্যসভার আসনেই আগামী ২৪ জুলাই উপনির্বাচন হবে বলে এদিন জানিয়েছে কমিশন। আজ, সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারিও করেছে নির্বাচন কমিশন।

আরও পডুন: মমতার বাড়ির সামনে ফের বাড়ল নিরাপত্তা, বেলা বাড়তেই কী পরিস্থিতি কালীঘাটে ?

তবে এই ভোটের সঙ্গে বঙ্গের আমজনতার কোনও সম্পর্ক নেই। মূলত বিধায়কদের ভোটেই রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। বাংলায় বিজেপির ২০৮ জন বিধায়ক রয়েছে। তাই রাজ্যসভার ওই তিন আসন আদপে তাঁদের ঝুলিতেই যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল প্রার্থী দিলে ভোট গ্রহণ হবে। কিন্তু পাল্লা ভারী রয়েছে গেরুয়া শিবিরের দিকে। তাই রাজ্যসভায় তিন আসন তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে বিশেষ বেগ পেতে হবে না বিজেপিকে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কমিশন আজ, সোমবার ৭ জুলাই রাজ্যসভার তিন আসনে উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, আগামী ১৪ জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৫ জুলাই মনোনয়নপত্র যাচাই এবং ১৭ জুলাই প্রার্থিপদ প্রত্যাহারের শেষ দিন। ২৪ জুলাই ভোট। সেদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ওই দিনই বিকেল ৫টা থেকে ভোটগণনা শুরু হবে। রাতে ফল ঘোষণা হবে বলে জানিয়েছে কমিশন। পুরো প্রক্রিয়াটি শেষ করতে হবে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে। তেমনই নির্দেশ কমিশনের।

দলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে গত জুন মাসের শুরুতে প্রথমে রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছিলেন সুখেন্দু শেখর রায়। তারপরে রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন আলিপুরদুয়ারের আদিবাসী নেতা প্রকাশচিক বরাইক। পরপর ধাক্কা খান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বশেষ তৃতীয় ধাক্কা দেন সুস্মিতা দেব। অসমের রাজনীতিতে সক্রিয় থাকতে রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন তিনি। সেই তিন আসন ফাঁকা হয়ে যাওয়ায় তাই তড়িঘড়ি উপনির্বাচন করতে চলেছে কমিশন।

নেপাল যাওয়ার পথে আটক আফগান যুবক, ইন্দো-নেপাল সীমান্তে বাড়ল নজরদারি

এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ভরদুপুরে কালীঘাট মন্দির ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা, চলছে রেইকি

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজকে ‘কুলাঙ্গার’ বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল