মমতার বাড়ির সামনে ফের বাড়ল নিরাপত্তা, বেলা বাড়তেই কী পরিস্থিতি কালীঘাটে ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রবিবার রাতের পর সোমবার সকালে ফের বদলে গেল কালীঘাটের ছবি। সকাল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়তেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বাড়ানো হল নিরাপত্তা। ধাপে ধাপে মোতায়েন করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

রবিবার সন্ধ্যার পর থেকেই কালীঘাট এলাকায় হঠাৎ বাড়তে শুরু করে পুলিশি তৎপরতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশপাশে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশকর্মী। সেই ছবি প্রকাশ্যে আনে তৃণমূলের আইটি সেল। এরপর একে একে কালীঘাটে পৌঁছতে শুরু করেন তৃণমূলের একাধিক নেতা-নেত্রী। তৃণমূলের অভিযোগ, বারুইপুরে যাওয়া আটকাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করেন, তাঁকে নজরবন্দি করে রাখা হয়েছে। যদিও রাত গভীর হতেই কালীঘাট থেকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বড় অংশকে সরিয়ে নেওয়া হয়। সোমবার সকাল পর্যন্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তার তেমন কোনও চিহ্ন ছিল না। তবে সকাল ৯টার পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। ধীরে ধীরে বাড়ানো হয় পুলিশ মোতায়েন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর সদস্যদেরও কালীঘাটে দেখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রবেশের মূল রাস্তার সামনে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা সেখানে নজরদারিতে রয়েছেন। গোটা এলাকায় বাড়ানো হয়েছে সতর্কতা। 

আরও পড়ুনঃ নাবালিকা ধর্ষণ-খুন: বারুইপুরে ১৬৩ ধারা জারি করল পুলিশ, জমায়েত নিষিদ্ধ তিন এলাকায়

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বারুইপুরে যাতে নতুন করে কোনও অশান্তি বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণেই এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী আরও পুলিশ মোতায়েন করা হতে পারে বলেও প্রশাসনিক সূত্রের খবর। কালীঘাট ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হচ্ছে । 

৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙল উসেইন বোল্টের রেকর্ড, চিনুন কে করল এই কাজ

চেয়ারে বসিয়ে প্রধান শিক্ষকেকে ডিম থেরাপি, লেপা হল কাদা, কী অপরাধ তাঁর?

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ছেলে ভর্তি হাসপাতালে, অন্য ওয়ার্ডে বসে মদ্যপান মা’য়ের! ভাইরাল ভিডিও

লুকিয়ে বাংলা থেকে নেপাল যাওয়ার পথে হাতেনাতে গ্রেফতার আফগান নাগরিক

এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড