সংসদে তৃণমূলের মহিলা সাংসদদের উপর হামলা অভিযোগ মিতালি বাগের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃণমূলের মহিলা সাংসদদের ওপর হামলা অভিযোগ। সাংসদদের কন্ঠ রোধের চেষ্টার অভিযোগ আরামবাগের সাংসদ মিতালি বাগের(MP Mitali Bag)। বুধবার বিল শেষ হওয়ার পরেই তুমুল বিক্ষোভ শুরু হয় সংসদে। লোকসভার বিরোধী সংসদরা তিনটি বিলের কপি ছিঁড়ে কাগজের টুকরো ছুঁড়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Sha) দিকে। ওই হট্টগোল থামাতে না পেরে অধ্যক্ষ(Speaker) ওম বিড়লা সংসদ মুলতবি করে দেন। গুরুত্বপূর্ণ দোষে অভিযুক্ত প্রধানমন্ত্রী(PM) কিংবা মুখ্যমন্ত্রী(CM) 30 দিন জেলে থাকলে তাকে যথাক্রমে রাষ্ট্রপতি এবং সেই রাজ্যে রাজ্যপাল তাদের পদ থেকে সরিয়ে দিতে পারবেন। এই সংবিধান সংশোধনী বিল ২০২৫ বুধবার লোকসভায় পেশ করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এই বিল নিয়ে সংসদের বাইরে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। লোকসভার বিল পেশ হতেই তো মূল বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেসের মনীষ তিওয়ারি, কেসি বেনুগোপাল এবং আসাদ উদ্দিন ওয়েসিরা । এই দিল ফ্রেশ হওয়ার পরই লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদ শতাব্দী রায়, মিতালি বাগরা। সেই সময় তাদের ওপর বিজেপি সাংসদরা হামলা চালায় বলে অভিযোগ। মিতালি বাগ অভিযোগ করেন, বিরোধীদের কন্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে। কিরেন রিজিজু এবং সাংসদ নবনিত সিং বিট্টু তাদেরকে ওয়েলে ধাক্কা দেন বলে অভিযোগ করেন মিতালি বাগ।

বিল পেশ হওয়ার পরেই সংসদে তুমুল বিক্ষোভ শুরু হয়। লোকসভার বিরোধী সাংসদরা বুধবার তিনটি বিলের কপি ছিঁড়ে কাগজ টুকরো টুকরো করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে ছুঁড়ে দেন। এমন হই হট্টগোল শুরু হয় যে অধ্যক্ষ সংসদ মুলতবি করে দিতে বাধ্য হন। এই সংবিধান সংশোধনী বিল ২০২৫ এর বিরোধিতা করে লোকসভার বিরোধী সাংসদ আসাউদ্দিন ওয়েসি জানান ,এই বিল ক্ষমতার পৃথকীকরণ এবং সাধারণ মানুষের ভোটে সরকার নির্বাচনের প্রাথমিক অধিকারে হস্তক্ষেপ। এই বিল কিছুতেই সমর্থন করা যায় না।

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের