১৪ এপ্রিলের মধ্যে জিও ভারত ও জিও ফোনের প্ল্যান বদলের নির্দেশ ট্রাই-এর

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের টেলিকম ক্ষেত্রের স্বচ্ছতা ও সমতার প্রশ্নে কড়া অবস্থান নিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Trai)। রিলায়েন্স জিও-র একাধিক ট্যারিফ নীতি নিয়ে আপত্তি জানিয়ে সংস্থাটিকে সেগুলি বন্ধ করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। Trai-এর মতে, জিও-র কিছু পরিকল্পনা গ্রাহকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে এবং নির্ধারিত নিয়মের পরিপন্থী।

একটি প্রতিবেদন অনুযায়ী, Trai জিও-কে ১৪ এপ্রিলের মধ্যে এই নির্দেশ মান্য করার সময়সীমা বেঁধে দিয়েছে। মূলত, কম মূল্যের কিছু প্রিপেইড প্ল্যান নির্দিষ্ট প্ল্যাটফর্মে সীমাবদ্ধ রাখার অভিযোগে তদন্ত শুরু হয়েছিল। তদন্তে উঠে এসেছে, ১৯৯ ও ২৪৯ টাকার স্পেশাল ট্যারিফ ভাউচার (STVS) শুধুমাত্র জিও-র রিটেল স্টোরে উপলব্ধ ছিল। অন্যদিকে, ২০৯ টাকার একটি প্ল্যান শুধুমাত্র My Jio অ্যাপের মাধ্যমে পাওয়া যাচ্ছিল।

আরও পড়ুন: বন্দুক পরিষ্কার করার সময় হঠাৎ ট্রিগারে চাপ, তারপর যা ঘটল…

Trai জানিয়েছে, এই ধরনের সীমিত প্রাপ্যতা গ্রাহকদের জন্য স্বচ্ছতার নীতিকে লঙ্ঘন করে। কারণ, কোনও ট্যারিফ প্ল্যানই কেবলমাত্র একটি নির্দিষ্ট চ্যানেলে সীমাবদ্ধ রাখা উচিত নয়। ২০২০ সালের নির্দেশিকা অনুযায়ী, টেলিকম সংস্থাগুলিকে তাদের সমস্ত ট্যারিফ প্ল্যান সব প্ল্যাটফর্মে প্রকাশ ও উপলব্ধ রাখতে হবে। এছাড়াও, জিওফোন এবং জিওভারত ডিভাইসের জন্য আলাদা ট্যারিফ প্ল্যান নিয়েও প্রশ্ন তুলেছে Trai। সংস্থার মতে, নির্দিষ্ট ডিভাইসের জন্য আলাদা সুবিধা রাখা গ্রাহকদের মধ্যে বৈষম্য তৈরি করে, যা নীতিগতভাবে গ্রহণযোগ্য নয়।

যদিও জিও দাবি করেছে, এই নীতিগুলি নির্দিষ্ট গ্রাহক গোষ্ঠীর সুবিধার জন্য তৈরি এবং এগুলি নিয়মবিরুদ্ধ নয়, তবে Trai সেই যুক্তি মানতে রাজি হয়নি। তাদের মতে, ট্যারিফ প্রকাশ এবং প্রাপ্যতা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং আলাদা করে দেখা যায় না। তাই গ্রাহকদের স্বার্থে এই ধরনের বৈষম্যমূলক নীতি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর