বন্দুক পরিষ্কার করার সময় হঠাৎ ট্রিগারে চাপ, তারপর যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের বন্দুকের লাইসেন্স ছিল। সেই বন্দুক পরিষ্কার করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটতেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং বাড়ির আশপাশে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি নিয়মিতভাবেই নিজের বন্দুক পরিষ্কার করতেন। কিন্তু এদিন অসাবধানতাবশত  ঘটে গিয়েছে দুর্ঘটনা। বন্দুক পরিষ্কার করার সময় হঠাৎ করেই গুলি ছিটকে বেরিয়ে যায় এবং তা সোজা গিয়ে লাগে তাঁর শরীরে।   

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের জানকিপুরম এলাকায়। জানা গিয়েছে ওই ব্যক্তি বাড়িতে তাঁর লাইসেন্স করা বন্দুকটি পরিষ্কার করছিলেন। হঠাৎ ট্রিগার টানার ফলে বন্দুক থেকে গুলি বেরিয়ে যায়। তাতেই তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুলির আওয়াজ শুনে ছুটে আসেন পরিবারের বাকি সদস্যরা। ঘরে আসতেই সকলে চমকে যান। সঙ্গে সঙ্গে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার অবস্থার গুরুতর অবনতি ঘটে এবং পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: ঢাকায় গ্যাসলাইটার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু পাঁচজনের

ঘটনার খবর পেয়ে জানকিপুরম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বাড়িটি ঘুরে দেখে।  পুলিশ মরদেহটি নিজেদের হেফাজতে নিয়ে মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে তবে পুলিশ  প্রতিটি দিক খতিয়ে দেখছে। বন্দুকটি পরিষ্কার করার সময় নিরাপত্তা  অনুসরণ করা হয়েছিল কি না সেটাও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করেছে। বাড়িতে ঘটা এই আকস্মিক ঘটনায় এলাকায়  নেমে এসেছে শোকের ছায়া।  

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা