রেলওয়ের টিকিট বুকিংয়ে নতুন নিয়ম! একদিন আগেই করতে হবে আবেদন, কাদের সুবিধা হবে?

এবার জেনে নেওয়া যাক জরুরি কোটা তথা তৎকালীন সংক্রান্ত টিকিট বুকিংয়ে ঠিক কী কী পরিবর্তন আনা হয়েছে? ইতিমধ্যেই রেলপথ মন্ত্রণালয় জরুরি কোটা তথা তৎকালীন টিকিট বুকিংয়ের আবেদন জমা দেওয়ার জন্য একটি নতুন নির্দেশিকা জারি করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার থেকে দিনের তা দিনে নয়, একদিন আগে করতে হবে দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং, নয়তো মাথায় হাত পড়বে! আবারও রেলের টিকিট বুকিংয়ে বড়সড় বদল! বেশ কিছুদিন ধরেই, রেলওয়ে বিভাগ টিকিট বুকিং প্রক্রিয়া সহজলভ্য করার জন্য টিকিট বুকিং সম্পর্কিত নানা রকম পরিবর্তন আনছে। এবার আরও একটি বড় পরিবর্তন আনল রেলওয়ে। তবে এবার শুধুমাত্র জরুরি কোটা (EQ) তথা তৎকালীন টিকিট বুকিং নিয়মে পরিবর্তন করা হয়েছে। আসলে টিকিট বুকিংয়ের কার্যক্রম উন্নত করতে, আর শেষ মুহূর্তে উদ্ভূত সমস্যাগুলি কাটিয়ে উঠতে এই পরিবর্তন করা হয়েছে। এবার জেনে নেওয়া যাক জরুরি কোটা তথা তৎকালীন সংক্রান্ত টিকিট বুকিংয়ে ঠিক কী কী পরিবর্তন আনা হয়েছে? ইতিমধ্যেই রেলপথ মন্ত্রণালয় জরুরি কোটা তথা তৎকালীন টিকিট বুকিংয়ের আবেদন জমা দেওয়ার জন্য একটি নতুন নির্দেশিকা জারি করেছে। এই বিজ্ঞপ্তি অনুসারে, জরুরি কোটা (EQ) আসনের জন্য আবেদনকারী যাত্রীদের এবার থেকে তাঁদের ভ্রমণের তারিখের একদিন আগেই আবেদন জমা দিতে হবে। এই নতুন নিয়মটি সারা দেশের রেল পরিষেবাগুলিতে কার্যকর করা হয়েছে। যার ফলে যাত্রীদের সুবিধা হবে।

উল্লেখ্য, জরুরি কোটা রেলওয়ে কিছু লোকের জন্য বরবারই সংরক্ষিত রাখা হয়। মুলত, যাদের আচমকাই জরুরি অবস্থায় ভ্রমণ করতে হয়, তাঁরা অতীতে ভ্রমণের দিনেই জরুরি কোটা বুকিংয়ের জন্য আবেদন করতেন। কিন্তু এক্ষেত্রে এবার বড় নিয়ম পরিবর্তন করল রেল। এবার থেকে তৎকালীন টিকিট বুকিংয়ের জন্যে একদিন আগেই বুকিং করতে হবে। দিনেরটা দিনে আর বুকিং করা যাবেনা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, রাত ১২:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত চলাচলকারী সকল ট্রেনের জন্য তৎকালীন টিকিটের আবেদন যাত্রার একদিন আগে দুপুর ১:০০ টার মধ্যে জমা দিতে হবে। দুপুর ১:০১ টা থেকে রাত ১১:৫৯ টা পর্যন্ত চলাচলকারী অন্যান্য ট্রেনের ক্ষেত্রে, যাত্রার আগের দিন দুপুর ১:০০ টার মধ্যে জরুরি কোটার আবেদন জমা দিতে হবে। রবিবার বা সরকারি ছুটির দিনে চলাচলকারী ট্রেনগুলির জন্য, জরুরি কোটার জন্য আবেদন শুধুমাত্র কর্মদিবসে জমা দিতে হবে।

এছাড়া ভারতীয় রেলওয়ে ট্রেন ছাড়ার ৮ ঘন্টা আগে চার্ট প্রস্তুত করার নিয়ম চালু করেছে। আগে এই চার্টটি মাত্র ৪ ঘন্টা আগে তৈরি করা হত। এর ফলে যাত্রীরা যদি তাদের টিকিট নিশ্চিত না হয়, তবে বিকল্প টিকিট বুক করার সুযোগ পেতেন। এদিকে তৎকাল টিকিটের জন্য আধার বাধ্যতামূলক করা হয়েছে। আধার যাচাই ছাড়া ব্যবহারকারীরা তৎকাল টিকিট বুক করতে পারবেন না। এছাড়াও, ১৫ জুলাই থেকে অনলাইন তৎকাল বুকিংয়ের জন্য আধার নম্বরের সঙ্গে সংযুক্ত ওটিপিও বাধ্যতামূলক করা হয়েছে। যদি আপনার কাছে অপেক্ষমাণ টিকিট থাকে, তাহলে আপনাকে আর স্লিপার এবং এসি কোচে ভ্রমণ করার অনুমতি দেওয়া হবে না। এর অর্থ হল ভ্রমণ আরও সুবিধাজনক এবং নিরাপদ হয়ে উঠবে।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ