এই মুহূর্তে

মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে কেন্দ্রের সর্বদল বৈঠক বয়কট তৃণমূলের

Image ref 138929549. Copyright Shutterstock No reproduction without permission. See www.shutterstock.com/license for more information.

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দিলেন না তৃণমূল কংগ্রেসের সাংসদরা। বুধবার (২৫ মার্চ) বিকেলে দিল্লিতে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্ব শুরু হয়েছে বৈঠক। বৈঠকে অবশ্য যোগ দেননি বিরোধী দলনেতা রাহুল গান্ধিও। বৈঠক বয়কট নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে অবশ্য কিছু জানানো হয়নি। 

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইরান-আমেরিকা যুদ্ধ। তার জেরে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সঙ্কট। ভারতও তার প্রভাবমুক্ত নয়। রান্নার গ্যাস যেমন দুষ্প্রাপ্য হয়ে উঠেছে, তেমনই সিএনজির-ও সঙ্কট দেখা দিয়েছে। হরমুজ প্রণালি পুরোপুরি মুক্ত না হলে ঘাটতি দেখা দিতে পারে পেট্রোল-ডিজেলেরও। প্রথম দিকে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়নি মোদি সরকার। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি বার বার সতর্ক করে দিলেও কর্ণপাত করেনি। উল্টে  তাঁর মতামত নিয়ে হাসি-তামাশা করেছেন বিজেপি নেতা ও মোদি সরকারের মন্ত্রীরা। 

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পরে ঘুম ভেঙেছে। গতকাল মঙ্গলবারই সংসদে দাঁড়িয়ে পরিস্থিতি সামলাতে কোভিডকাল মোকাবিলার মতো প্রস্তুতি নেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি সাতটি বিশেষ মন্ত্রীগোষ্ঠী গঠনের কথাও জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডাকার কথাও জানিয়েছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ ও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে দায়িত্ব দিয়েছিলেন সব দলের প্রতিনিধিদের পরিস্থিতি সম্পর্ক অবহিত করার। এদিনের সর্বদল বৈঠকে কংগ্রেসের তরফে হাজির ছিলেন তারিক আনোয়ার ও মুকুল ওয়াসনিক। সিপিআইএমের তরফে হাজির ছিলেন জন ব্রিটাস। বৈঠকে কেন্দ্রের তরফে জানানো হয়, পেট্রোল বা গ্যাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মিড-ডে মিলের গ্যাস চুরি করে বিক্রি করতে গিয়ে বমাল সমেত পাকড়াও চোর বাবাজী

‘কোনও ষড়যন্ত্র নয়, জলে ডুবেই মৃত্যু হয়েছে জুবিন গর্গের’, জানিয়ে দিল সিঙ্গাপুর পুলিশ

একলাফে ১,৪৪ লক্ষ হল সোনার দাম, গগনচুম্বী রুপোও, মুখে হাসি উড়ল ক্রেতাদের

স্বামীর বন্ধুর সঙ্গে অবৈধ সম্পর্ক স্ত্রীর, এক সঙ্গে নৈশভোজ শেষে যা ঘটল…

“আমি সন্ত্রাসী নই”, বিয়ের পর ক্রমাগত হুমকিতে আত্মহত্যার কথা ভাবছেন মোনালিসা-ফারমান

দিল্লির করোল বাগে দোতলা বাস উল্টে বিপত্তি, মৃত ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ