বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলার অপমান মানছি না, মানব না। ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ সংসদ চত্বরে তৃণমূলের। এসআইআর-এর প্রতিবাদে স্লোগান দিতেও দেখা গিয়েছে ইন্ডিয়াজোটের সদস্যদের। বাংলার মাটি, বাংলার জল গান গেয়ে বিক্ষোভ প্রদর্শন তৃণমূলের।

সোমবার বিরোধী জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশন দফতর ঘেরাও করার কর্মসূচির ডাক দেওয়া হয়েচিল। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সেই মিছিল সংসদ চত্বর ছাড়াতেই তাঁদের আটকে দিয়েছিল দিল্লি পুলিশ। সোমবারের পর মঙ্গলবারও এসআইআর নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ দেখাচ্ছে ইন্ডিয়া জোটের সদস্যরা। পাশাপাশি তৃণমূলো সুর চড়িয়েছে বাংলা ভাষা নিয়ে। কোনওভাবেই তৃণমূল পিছু হটবে না। বাংলায় লেখা ব্যানার ও গলায় বাংলা ভাষায় গান গেয়ে এদিন বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূলের সাংসদরা।

বিক্ষোভ দেখিয়েছেন, জুন মালিয়া, শতাব্দী রায়, মহুয়া মৈত্র, মালা রায়, দোলা সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, সুখেন্দু শেখর রায়।  তাঁদের হাতে রয়েছে বাংলায় লেখা ব্য়ানার।সেখানে লেখা রয়েছে, বাংলার অপমান মানছি না, মানব না। কয়েকটি প্ল্যাকার্ডে লেখা রয়েছে জাতীয় সঙ্গীতের অপমান দেশদ্রোহিতার সমান। নিজেদের এক্সহ্যান্ডেলে, পোস্ট করে তৃণমূল লিখেছে, আমরা পিছু হটছি না। বিজেপির মনে রাখা উচিত, বাঙালীকে নির্যাতন কর, বাংলা ভাষাকে অপমান কর এবং অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা কর, এই সবকিছুর মূল্য চোকাতে হবে। বাংলা-বিরোধী জমিদারদের বিরুদ্ধে লড়াই সংসদে তীব্র আকার ধারণ করেছে। লড়াই ততদিন চলবে যতদিন না প্রতিটি অন্যায়ের পরাজয় ঘটে।

 

ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনায় সোচ্চার হয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। সংসদেও এই নিয়ে সোচ্চার হয়েছেন তৃণমূল সাংসদরা।

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার