১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টানটান উত্তেজনার ক্রিকেট ম্যাচ, কিন্তু বিরতি যেন শেষ হচ্ছে না। সিনেমার থ্রিলার মুহূর্ত কিন্তু মাঝেই চলে এলো বিজ্ঞাপন। যদিও কম সময়ের জন্য ব্য়াঘাত ঘটায় বিজ্ঞাপন। ঘটায় নয়, বলা যেতে পারে ঘটাত। কারণ এবার আর টেলিভিশনে বিজ্ঞাপন দেখানোর নির্দিষ্ট সময়সীমা থাকবে না। এমনটাই জানিয়েছে কেন্দ্র। এতদিন টিভি চ্যানেলে ১২ মিনিট বিজ্ঞাপনের সময়সীমা ছিল। সেই বিষয়ে নির্দিষ্ট আইন করে রেখেছিল কেন্দ্রীয় সরকার। গতকাল, শুক্রবার সেই নিয়ম তুলে নিল কেন্দ্র। এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রক।

অর্থাৎ এবার থেকে টিভি চ্যানেলে ১২ মিনিটের বেশি বিজ্ঞাপন দেখাতে পারবে নির্দিষ্ট চ্যানেলগুলি। যার ফলে টেলিভিশন প্রেমীদের বিরক্তি আরও বৃদ্ধি পাবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক গতকাল, শুক্রবার জানিয়েছে যে, এটি সম্প্রচারে ক্ষেত্রে সুষ্ঠু প্রতিযোগিতা ও ব্যবসা পরিচালনার সহজতর পরিবেশ নিশ্চিত করবে। তাতে বিজ্ঞাপনদাতাদের মধ্যে প্রতিযোগিতা আরও কমবে।

আরও পডুন: রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

সংশোধিত বিধিমালা আনুষ্ঠানিকভাবে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করবে কেন্দ্রীয় সরকার। তখনই থেকেই এই নতুন নিয়মটি কার্যকর হবে। বিজ্ঞাপনে নির্দিষ্ট সময়সীমা সংক্রান্ত নিয়মটি ২০০৬ সালে চালু করা হয়েছিল। তখন ভারতের টেলিভিশন বাজার ছিল অনেক ছোট এবং মূলত অ্যানালগ কেবল নেটওয়ার্কের উপর নির্ভরশীল। সেই সময় মাত্র ৬২টি টিভি চ্যানেল ছিল। এরপর থেকে এই সেক্টরটি ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে এবং বর্তমানে দেশে ৯০০টিরও বেশি টেলিভিশন চ্যানেল চালু রয়েছে। কেবল টেলিভিশনের সম্পূর্ণ ডিজিটাইজেশন এবং ডিটিএইচ (DTH), হিটস (HITS) ও আইপিটিভি (IPTV) পরিষেবার প্রসারের ফলে দর্শকরা এখন হাজারো চ্যানেল দেখার সুযোগ পাচ্ছেন। সেই কথা মাথায় রেখে বিজ্ঞাপন দাতাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। তবে কবে থেকে এই বিষয়টি চালু হবে তা নির্দেশিকা জারি করে জানাবে বলেছে কেন্দ্র।

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

২০৪৭ সালে বিকশিত ভারত হবেই: মোদি

১৫ অগস্টে বাড়ির ছাদে পতাকা তুলবেন? বাস্তু মতে কোথায় রাখলে শুভ, জেনে নিন

৭০০০mAh ব্যাটারি ও দুর্দান্ত ফিচারসহ ভারতে লঞ্চ হল Moto G Max

২৫ অগস্ট চিত্রা নক্ষত্রে শুক্রের গোচর, ভাগ্য খুলতে পারে ৪ রাশির!

সরকারি চাকরির সুখবর, স্বাধীনতা দিবসে কপাল খুলবে ৬ রাশির জাতকদের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?