রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি: রান্নার গ্যাসের ই-কেওয়াইসি পুরোপুরি বাধ্যতামূলক। এমনই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। আগামী ১৬ আগস্ট অর্থাৎ রবিবার পর্যন্ত সেই প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল প্রত্যেক গ্রাহকের। কিন্তু স্বাধীনতা দিবসের ছুটি ও রবিবার পরপর ছুটির দিন থাকায় সেই প্রক্রিয়া করার থেকে বঞ্চিত হচ্ছিলেন বহু উপভোক্তা। সেই কথা মাথাতে রেখে রান্নার গ্যাসের ই-কেওয়াইসির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আগামী ২৩ আগস্ট পর্যন্ত। সূত্রের খবর, ইনডেন, এইচপি ও ভারত গ্যাসের পক্ষ থেকে ডিলারদের মেয়াদ বৃদ্ধির কথা জানানো হয়েছে।

আরও পডুন: শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, প্রত্যেক গ্রাহককে ই-কেওয়াইসি করতে হবে। যদি কোনও গ্রাহক ই-কেওয়াইসি না-করান তবে রান্নার গ্যাসের জন্য বাড়তি টাকা গুণতে হবে। কত বাড়তি টাকা দিতে হবে, তা এখনও নিশ্চিত করেনি সরকার। তবে বর্তমানে যে টাকায় সিলিন্ডার পান গ্রাহকরা, তার থেকে অনেকটাই বেশি দিয়ে কিনতে হবে। কেন্দ্রের এই নির্দেশের পর গ্রাহকদের মধ্যে ই-কেওয়াইসি করার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। সাইবার ক্যাফে হোক কিংবা গ্যাসের ডিলারদের অফিসে ই-কেওয়াইসি করার জন্য লম্বা লাইন পড়ে। সেই কথা মাথায় রেখে আরও এক সপ্তাহ সময়সীমা বৃদ্ধি করা হল ই-কেওয়াইসির জন্য। ইনডেন এলপিজি কুকিং গ্যাস ডিলার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিজন বিশ্বাস জানিয়েছেন, ‘আমাদের কাছে নির্দেশ এসেছে ২৩ তারিখ পর্যন্ত ই-কেওয়াইসি করার মেয়াদ বাড়ানো হয়েছে।’ যদিও মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত সরকারি কোনও নির্দেশিকা আসেনি। কিন্তু গ্যাসের ডিলাররা ই-কেওয়াইসি বৃদ্ধির কথা জানিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহক ছাড়া সমস্ত গ্রাহকদের ই-কেওয়াইসি করাতে হবে।

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের