বিধানসভা ভোটে দাঁড়াচ্ছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়, কোন আসনে লড়বেন?

এদিন বক্তৃতা দিতে গিয়েই বিজয় জানালেন তিনি আগামী বছর বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুর পশ্চিম মাদুরাই আসন থেকে লড়বেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডিএমকে বা বিজেপির সঙ্গে কোনও জোটের সম্ভাবনা উড়িয়ে মাস দুয়েক আগেই তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে থালাপতি বিজয়ের নাম ঘোষণা করেছে ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (TVK)। অভিনয়ের পালা চুকিয়ে রাজনীতিতে নেমেছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। ২০২৪ সালেই নিজের রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিলেন অভিনেতা। জানিয়েছিলেন আর কয়েকটি ছবির কাজ সেরেই তিনি রাজনীতিতে মনোযোগ দেবেন। আপাতত কয়েক বছর অভিনয় থেকে বিরতি নেবেন। তাঁর দলের নাম, ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (TVK)। পাশাপাশি দলের সিম্বোলও উন্মোচন করেছেন। তবে বিজয় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, ২০২৬ সালের আগে তিনি কোনও নির্বাচনে যোগ দেবে না তার দল। অর্থাৎ ২০২৬ এর বিধানসভা নির্বাচনেই তাঁর দল প্রথম প্রতিনিধিত্ব করবে। এরপরেই গত ৪ জুলাই উদীয়মান রাজনীতিবিদ থালাপতি বিজয়কে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্যে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে TVK। এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কোন আসন থেকে বিজয় লড়বেন তা জানিয়ে দিলেন।

গতকাল রাত থেকেই মাদুরাই জেলার পারপাথিতে TVK-এর দ্বিতীয় বৈঠকের প্রস্তুতি চলছিল। আর বিজয়ের এই বৈঠকে যোগ দিতে হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন। এদিন বক্তৃতা দিতে গিয়েই বিজয় জানালেন তিনি আগামী বছর বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুর পশ্চিম মাদুরাই আসন থেকে লড়বেন। পাশাপাশি তিনি ইঙ্গিত দিলেন যে, তার দল বেশ কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আজ মাদুরাইতে উল্লসিত ভক্তদের সামনে দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে তিনি ক্ষমতাসীন ডিএমকে বা বিজেপির সঙ্গে কোনও জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়ে এককভাবে লড়াই করার ঘোষণা করেছেন। পাশাপাশি বললেন, ‘তাঁর দলের একমাত্র শত্রু হল বিজেপি এবং একমাত্র রাজনৈতিক শত্রু হল ডিএমকে। কোনও জোট হবে না। গত জুলাইতে তাঁর গুরুত্বপূর্ণ কমিটি সভায় বিজয় জানিয়েছিলেন যে, বিজেপি এবং DMK তাঁর ‘শত্রু’। তাঁর দল কখনই ভারতীয় জনতা পার্টি, বা DMK-এর সঙ্গে জোট বাঁধবে না। বিজেপি অন্য কোথাও বিষ ছড়াতে পারে কিন্তু তামিলনাড়ুতে পারবে না। যে কেউ আন্না এবং পেরিযারকে অপমান করে তামিলনাড়ুতে জিততে পারবে না। TVK DMK বা বিজেপি কারও সঙ্গে আপস করবে না। দুই কোটি নতুন সদস্য যুক্ত করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে TVK।

এর জন্যে বিজয় ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সমগ্র রাজ্য ভ্রমণ করবেন, জনসাধারণের সঙ্গে দেখা করবেন এবং দলের পক্ষে সমর্থন সংগ্রহ করবেন। তখনই জানিয়ে ছিল টিভিকে-র দ্বিতীয় রাজ্য সম্মেলন অগস্টে অনুষ্ঠিত হবে। কথা অনুযায়ী, আজ ২১ অগস্টের বৈঠকে বিজয় তাঁর দলের পরবর্তী কৌশল জানিয়ে দিল। এদিকে টিভিকে ইতিমধ্যেই তাদের সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও পাস করেছে। যেখানে কেন্দ্রীয় সরকারের কাছে কাচ্চাটিভু দ্বীপ ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। কিলাডিতে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণ দমনের প্রচেষ্টার নিন্দা করার পাশাপাশি, দিল্লি কিষাণ আন্দোলনে কৃষকদের প্রতি যে আচরণ করা হয়েছিল তারও সমালোচনা করা হয়েছে। মেলমা সিপকট শিল্প প্রকল্প বাতিল করার জন্য তামিলনাড়ু সরকারের কাছে আবেদন করা হয়েছে। পাশাপাশি, কৃষ্ণগিরি, থেনি, তিরুভাল্লুর, সালেম এবং ডিন্ডিগুলের সাধারণ কৃষকদের অধিকারের জন্য লড়াইয়ের কথাও তুলে ধরা হয়েছে।

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি