দীর্ঘ জেরার পর ত্বিশা শর্মার শাশুড়ি গিরিবালা সিংহকে গ্রেফতার করল সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র পাঁচ মাসের দাম্পত্য জীবন। তারপরই রহস্যমৃত্যু। মডেল ত্বিশা শর্মার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। এবার সেই মামলায় বড় পদক্ষেপ নিল সিবিআই। ঘটনায় প্রাক্তন বিচারপতি গিরিবালা সিংকে গ্রেফতার করেছে সিবিআই। যিনি ত্বিশার শাশুড়ি। বৃহস্পতিবার ভোপাল থেকে তাকে আটক করা হয় বলে জানা গিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে তদন্তকারী সংস্থার একটি বিশেষ দল ভোপালে গিরিবালা সিংয়ের বাসভবনে পৌঁছে তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে। এর আগেই মধ্যপ্রদেশ হাইকোর্ট মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখে তার আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। আদালত জানিয়েছে, মামলার অভিযোগ ও প্রাথমিক তথ্য অত্যন্ত গুরুতর এবং এর তদন্ত প্রয়োজন। উল্লেখ্য, মডেল ত্বিশা শর্মার বিয়ে হয়েছিল মাত্র পাঁচ মাস আগে। তিনি গিরিবালা সিংয়ের ছেলে সমর্থ সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই তার ব্যক্তিগত জীবন নিয়ে অশান্তির অভিযোগ সামনে আসতে শুরু করে। গত ১২ মে শ্বশুরবাড়ি থেকে ত্বিশার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে প্রথমে ঘটনাটিকে নিছকই আত্মহত্যা বলা হলেও পরে তার বাবা-মা ও ঘনিষ্ঠরা অভিযোগ করেন যে ত্বিশা দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতনের শিকার ছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই মামলার পুরো তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: জটিল অস্ত্রোপচারে ফুসফুস থেকে এলইডি বাল্‌ব বের করে ৯ মাসের শিশুকে নতুন জীবন দিলেন চিকি‍ৎসকরা

তদন্তে উঠে এসেছে, মৃত্যুর আগে ত্বিশা তার বন্ধু ও পরিবারের সদস্যদের কাছে একাধিক বার্তা পাঠিয়েছিলেন। সেখানে তিনি স্বামী সমর্থ সিং এবং শ্বশুরবাড়ির সদস্যদের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিছু চ্যাটে তিনি মানসিক চাপ, অপমান এবং অসহায় অবস্থার কথাও উল্লেখ করেছিলেন বলে তদন্তকারী সূত্রের দাবি। ত্বিশা শর্মা মূলত মডেলিং জগতের পরিচিত মুখ ছিলেন। বিভিন্ন ফ্যাশন শো, বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা ছিল উল্লেখযোগ্য। অভিনয় জগতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি। পরিচিত মহলের অনেকেই জানিয়েছেন, ত্বিশার অকালমৃত্যু তাদের গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।

এই ঘটনায় ইতিমধ্যেই সমর্থ সিংসহ পরিবারের আরও কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিবিআই এখন ত্বিশার ফোন, ব্যক্তিগত বার্তা এবং অন্যান্য ডিজিটাল তথ্য খতিয়ে দেখছে। তদন্তকারীদের মতে, মৃত্যুর আগে তাঁর মানসিক অবস্থার বিষয়ে গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে এসব তথ্য থেকে। ঘটনাটি মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সমাজের বিভিন্ন মহল থেকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। ত্বিশা শর্মার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সিবিআইয়ের তদন্ত এখন কোন দিকে এগোয়, সেদিকেই নজর সবার।

পূজিত হন ‘রাক্ষস রাজ’, দশেরায় খুলবে কানপুরের দশানন মন্দির

পুজোয় মিষ্টিমুখ হোক রাজস্থানের স্বাদে! বাড়িতেই বানান যোধপুরের বিখ্যাত মুচমুচে জিলিপি

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

প্রিপেইড ফ্যামিলি প্ল্যান নিয়ে হাজির ভোডাফোন, সুবিধা জানলে চমকে যাবেন

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

প্রতিমা নেই, পটচিত্রেই দুর্গার আরাধনা! ৪০০ বছরের বেশি সময় ধরে একই রীতিতে পুজো হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর