ত্বিশা শর্মার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে কী হয়েছিল? মুখ খুললেন স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই এক তরুণীর রহস্যমৃত্যু ঘিরে তোলপাড় গোটা দেশ। পরিবারের অভিযোগ, মানসিক নির্যাতন, অপমান এবং অবিরাম চাপের মধ্যেই ধীরে ধীরে ভেঙে পড়ছিলেন ত্বিশা শর্মা। মৃত্যুর আগে মায়ের কাছে পাঠানো তাঁর একাধিক বার্তা এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ১৭ এপ্রিল ত্বিশার গর্ভধারণের খবর নিশ্চিত হওয়ার পর থেকেই দাম্পত্য সম্পর্কে অশান্তি আরও বাড়তে শুরু করে। ত্বিশার আচরণে পরিবর্তন এসেছিল এবং সেই কারণেই তিনি সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে ত্বিশার পরিবারের অভিযোগ, এই ধরনের সন্দেহ ও অপমানই তাঁকে মানসিকভাবে ভেঙে দেয়। মাত্র পাঁচ মাসের বিবাহিত জীবনেই প্রায় প্রতিদিন অশান্তি চলত বলে দাবি পরিবারের। ১২ মে রাতে রাজস্থানের আজমীরে বেড়াতে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রবল বচসা হয়েছিল বলেও জানা গিয়েছে। সেই রাতেই ভোপালের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ত্বিশাকে।

আরও পড়ুন: পাকিস্তানের কোয়েটায় যাত্রীবাহী ট্রেন লক্ষ্য করে আত্মঘাতী হামলা, নিহত ২৩

তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। মৃত্যুর আগে ত্বিশা তাঁর মায়ের সঙ্গে একাধিক মেসেজে শ্বশুরবাড়ির পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বারবার তিনি বাবা-মাকে তাঁকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। একটি বার্তায় তিনি লিখেছিলেন, ‘মা, আমার দম বন্ধ হয়ে আসছে।’ মৃত্যুর দিন রাত ১০টা ৫ মিনিট নাগাদ ত্বিশা শেষবার ফোন করেছিলেন তাঁর মাকে। কথোপকথনের মাঝখানেই হঠাৎ ফোন। ফোন কেটে যায়। ত্বিশার ভাই, ভারতীয় সেনাবাহিনীর অফিসার মেজর হর্ষিত শর্মার দাবি, সেই সময় ঘরে ঢুকেছিলেন সমর্থ সিং। এরপর পরিবারের পক্ষ থেকে বহুবার ফোন করা হলেও ত্বিশা, তাঁর স্বামী বা শাশুড়ির কাছ থেকে কোনও উত্তর মেলেনি। কয়েক ঘণ্টা পর পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছয়।

ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন সমর্থ সিং। পরে তিনি জবলপুরে আত্মসমর্পণের চেষ্টা করলে পুলিশ তাঁকে গ্রেফতার করে ভোপালে নিয়ে আসে। বর্তমানে তিনি সাত দিনের পুলিশ হেফাজতে রয়েছেন। অন্যদিকে তাঁর মা, অবসরপ্রাপ্ত বিচারপতি গিরিবালা সিং আগাম জামিন পেলেও তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধেও। আদালতে হাজিরার সময় সমর্থ সিংয়ের আচরণ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সেখানে যারা উপস্থিত ছিলেন তারা বলেন, গোটা শুনানিজুড়ে তাঁকে অস্বাভাবিকভাবে শান্ত ও আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। এদিকে মামলার গুরুত্ব বিবেচনা করে মধ্যপ্রদেশ হাইকোর্ট দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী দিল্লির বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ভোপালে এসে পুনরায় ময়নাতদন্ত করবে।

নয়ডার বাসিন্দা ত্বিশা শর্মা ২০২৫ সালের ডিসেম্বরে সমর্থ সিংকে বিয়ে করেছিলেন। পরিবারের দাবি, বিয়ের পর থেকেই যৌতুক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন তিনি। তাঁর মৃত্যুর পর সেই অভিযোগ আরও জোরালো হয়েছে। ইতিমধ্যেই দেশজুড়ে এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছে বহু মানুষ।

কঠোর পরিশ্রমের ফল পাবেন, হঠাৎ ভ্রমণের সুযোগ, কর্মক্ষেত্রে মনের কথা কাউকে জানাবেন না

মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন এমবাপেরা

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা