আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদির সফরের আগে উপত্যকায় সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিনিধি, জম্মু:  রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু-কাশ্মীর সফরে আসছেন। তাঁর আগে সন্ত্রাসী হামলায় কেঁপে উঠল উপত্যকা। নিরাপত্তাবাহিনীর পাল্টা হামলায় দুই জঙ্গি মারা পড়েছে।

জানা গিয়েছে, নিরাপত্তাবাহিনীর কাছে খবর আসে সুঞ্জওয়ানে দুই জঙ্গি আত্মগোপন করে রয়েছে। সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বাহিনী সেখানে গেল আত্মগোপন করে থাকা জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। বাহিনীও জবাবি হামলা চালালে এই দুই জঙ্গি মারা পড়ে। দুই জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি।

জম্মু-কাশ্মীর পুলিশের আইজি দিলবাগ সিং জানান, নির্ভরযোগ্য সূত্রে বাহিনীর কাছে খবর আসে সুঞ্জওয়ানে দুই জঙ্গি আত্মগোপন করে রয়েছে। সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বাহিনী সেখানে যায় এবং দুই জঙ্গিকে আত্মসমর্পণ করতে বলে। প্রস্তাবে সাড়া না দিয়ে ওই দুই জঙ্গি বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলে বাহিনীও পাল্টা গুলি চালায়। জবাবি হামলায় দুই জঙ্গির মৃত্যু হয়।

এই দুই জঙ্গি শুক্রবার সকালে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর একটি বাস লক্ষ্য করে হামলা চালায়। হামলায় এক জওয়ান শহিদ হন। আহত হন আরও দুজন। তাদের আঘাত গুরুতর। হামলার পরে পরে দুই জঙ্গি সেখান থেকে পালিয়ে সুঞ্জওয়ানে আত্মগোপন করে। পরে নিরাপত্তাবাহিনী সেখানে পৌঁছে দুই জঙ্গিকে নিকেশ করে।

উল্লেখ করা যেতে পারে, শনিবার প্রধানমন্ত্রী মোদি জম্মু-কাশ্মীর যাওয়ার কথা। সেখানে তিনি একটি জনসভা করবেন। তার আগে এই হামলা। জম্মু-কাশ্মীরের নিরাপত্তা কঠোর করা হয়েছে। ৩৭০ বিলোপের পর উপত্যকা নতুন করে তেতে উঠেছে। সাক্ষী একাধিক সন্ত্রাসী হামলার।

আরও পড়ুন তিরিশ বছর বাদে জম্মু-কাশ্মীরের লালচকে উঠল তেরঙ্গা

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ