জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: নীরব মোদি, যিনি পেশায় একজন হিরে ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে রয়েছে বিরাট মাপের আর্থিক দুর্নীতির অভিযোগ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কোটি কোটি টাকা হাতিয়ে পালিয়েছেন দেশ ছেড়ে। বর্তমানে রয়েছেন লন্ডনে। এখনও তাঁকে ফেরানো যায়নি দেশে। তিনি এবার অন্য একটি মামলাতে খেলেন বড় ধাক্কা।  লন্ডনের একটি আদালত তাঁকে ব্যাংক অফ ইন্ডিয়াকে ১০.৭ মিলিয়ন মার্কিন ডলারের (১০০ কোটি টাকারও বেশি) বেশি অর্থ পরিশোধ করার নির্দেশ দিয়েছে। 

মঙ্গলবার (২৩ জুন) এক রায়ে লন্ডন সার্কিট কমার্শিয়াল কোর্ট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষে রায় দিয়েছে। বিচারপতি সাইমন টিঙ্কলার বলেন, ‘ব্যক্তিগত গ্যারান্টি অনুযায়ী নীরব মোদীকে ৪.১ মিলিয়ন ডলার (প্রায় ৩৯ কোটি টাকা) মূল ঋণ শোধ করতে হবে। এর সঙ্গে নির্ধারিত হারে সুদও যোগ হবে।’ এই বিবাদের সূত্রপাত ২০১২ সালে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) জালিয়াতি মামলার অভিযোগ প্রকাশ্যে আসার আগে। ২০১২ সালে ব্যাংক অফ ইন্ডিয়া দুবাইভিত্তিক ফায়ারস্টার ডায়মন্ড এফজেডই-কে একটি ঋণ দিয়েছিল। ওই সংস্থাটি ছিল নীরব মোদীর ফায়ারস্টার গ্রুপের অন্তর্গত। ২০১৩ সালের ৩ অগস্ট সেই ঋণের জন্য ব্যক্তিগত গ্যারান্টার হন নীরব  মোদি।  পরে ফায়ারস্টার গ্রুপের আর্থিক পরিস্থিতির অবনতি ঘটে। বিশেষ করে ২০১৮ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জালিয়াতি মামলার তদন্ত শুরু হওয়ার পর সংস্থার ব্যবসায় বড় ধাক্কা লাগে। এরপর ঋণ পরিশোধে ব্যর্থ হয় সংস্থাটি। ব্যাংক অফ ইন্ডিয়া একাধিকবার বকেয়া অর্থ ফেরতের নোটিশ পাঠালেও কোনও অর্থ ফেরত পাওয়া যায়নি।  আদালতের নথি অনুযায়ী, সেই নোটিসের কোনও জবাব দেননি  তিনি। 

আরও পড়ুন: ছত্তিশগড়ে মিলল হিরের খনি! মাটির নীচে লুকিয়ে আরও বড় ভাণ্ডার? 

বর্তমানে নীরব মোদি  ব্রিটেনে আটক রয়েছেন। ভারতে প্রত্যর্পণের চেষ্টা ঠেকানোর জন্য  ইউরোপীয় মানবাধিকার আদালতে আইনি প্রতিকার চাইছেন। তবে তিনি বহুবার ধাক্কা খেয়েছেন আদালতের রায়ে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জালিয়াতি মামলায় সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে ভারতে ফেরানোর চেষ্টা করছে। 

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত

ছত্তিশগড়ে মিলল হিরের খনি! মাটির নীচে লুকিয়ে আরও বড় ভাণ্ডার?

বিশ্বকাপে রেকর্ডের পর মেসিকে নিয়ে করা প্রশ্নে চটলেন রোনাল্ডো, যা বললেন…

গেস্ট হাউসে পুলিশের হানায় যৌনচক্রের পর্দাফাঁস, আটক ৭

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

১১,০০০ mAh ব্যাটারি! নতুন Honor X80 Pro Max নিয়ে প্রযুক্তি দুনিয়ায় তুঙ্গে চর্চা

ঘুম থেকে ওঠার সময় তাড়াহুড়ো? এই অভ্যাসেই বাড়তে পারে কোমর ব্যথার ঝুঁকি