দু’দশকের অপেক্ষার অবসান! মুখ্যমন্ত্রীর হাতেই হবে রঘুনাথপুরে ৩৬০০ কোটির শিল্পের সূচনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে কাটল দীর্ঘদিনের প্রতীক্ষা। রঘুনাথপুরে তৈরি হচ্ছে ভারী শিল্প। আগামী ১৭ই আগস্ট দুরমুটে অমিত মেটালিকসের শিলান্যাস করতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসন সূত্রে খবর এই কারখানায় প্রায় ৩৬০০ কোটি টাকা লগ্নি হবে। তৈরি হবে প্রচুর কর্মসংস্থান। সংস্থার দাবি অমিত মেটালিকসের এই কারখানা হবে পশ্চিমবঙ্গের প্রথম ইন্টিগ্রেটেড গ্রিনফিল্ড স্টিল প্ল্যান্ট।

​ আগামী সোমবার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের দুরমুট মৌজায় ওই শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত থাকছেন শিল্পমন্ত্রী তাপস রায়, অগ্নিমিত্রা পাল,অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সহ একাধিক হেভিওয়েট মন্ত্রী। ​২০০৭ সাল থেকে যে জমিতে শিল্পের স্বপ্ন দেখে আসছিলেন এলাকার মানুষ, এতদিনে পূরণ হতে চলেছে সেই স্বপ্ন। দুরমট গ্রামের জমিদাতা বানেশ্বর গাঙ্গুলী জানান। তারা প্রথম থেকেই দূষণহীন ভারী শিল্পের দাবি জানিয়ে আসছে। সেই দাবি কার্যকর হলে নতুন সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই। তিনি জানান বাম আমলে ২০০৭ সালে এই এলাকাতেই বুদ্ধদেব ভট্টাচার্য জয় বালাজি গ্রুপের কারখানার শিলান্যাস করেছিলেন তারপর আর হয়নি কিছুই। বাম সরকার বদলে তৃণমূল সরকার এসেছে তৃণমূল সরকারের পনেরো বছরে শুধু শিল্প হচ্ছে হবে করেই কেটেছে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ওই জমিতেই ভারী শিল্প হচ্ছে। যদি দূষণ হীন শিল্প কারখানা হয় এবং এলাকার ছেলে-মেয়ের বা জমি দাতাদের চাকরি মেলে তাহলে অবশ্যই খুশি হব। অমিত মেয়ালিক্স কর্তৃপক্ষ সূত্রে জানা যায় তাদের এই কারখানাটি হবে পশ্চিমবঙ্গের প্রথম গ্রীনফিল্ড ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট।

আরও পড়ুনঃ একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

অধিকৃত জমিতে প্রায় কুড়ি বছর পর নতুন করে ভারী শিল্পের সূচনা হওয়ায় স্থানীয় যুবকদের কর্মসংস্থানের আশায় এলাকায় এখন খুশির পরিবেশ। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে দীর্ঘদিনের প্রতীক্ষিত জমিতে ভারী শিল্পের সূচনা হওয়ায় এবার ঘুরে দাঁড়াতে চলেছে রঘুনাথপুর সহ পুরুলিয়া বলে দাবি করছেন জেলার বিজেপি নেতৃত্ব।

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের