অবৈধবাসী ভারতীয়দের নিয়ে বিমান নামল অমৃতসরে,কোন রাজ্যের কতজন ছিলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : আমেরিকায় অবৈধবাসী ভারতীয়দের নিয়ে বিমান নামল অমৃতসরে! প্রথম দফায় ফেরত ১০৪ জনকে ফেরত পাঠাল আমেরিকা। গতকাল মঙ্গলবার(৪ ফেব্রুয়ারি)টেক্সাস থেকে উড়েছিল বিমানটি। মার্কিন সামরিক বিমান C-17-তে ১৩ শিশুসহ ১০৪ জন অবৈধ অভিবাসী ছিল। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তাই আগেই সতর্ক করা হয় পঞ্জাব পুলিশকে। সেই মতো আঁটসাঁট নিরাপত্তা ছিল অমৃতসর বিমানবন্দরে।প্রথম দফায় ১০৪ জনকে পাঠানো হয়েছে। এদের মধ্যে বিভিন্ন রাজ্য থেকে কতজন ছিল জানেন? জানা গিয়েছে এদের মধ্যে ৭৯ জন পুরুষ এবং ২৫ জন মহিলা রয়েছেন। 

তথ্য অনুযায়ী, C-17-তে বিমানে পাঞ্জাবের ৩০ জন, হরিয়ানার ৩৩ জন, গুজরাটের ৩৩ জন, মহারাষ্ট্রের ৩ জন, উত্তরপ্রদেশের ৩ জন এবং চণ্ডীগড়ের ২ জন নাগরিক রয়েছেন।এই বিমানটি দুপুর ১.৫৯ মিনিটে অমৃতসর বিমানবন্দরে নামেন। ভারতীয় নাগরিকদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।বিমানবন্দরে মার্কিন দূতাবাসের একজন প্রতিনিধিও ছিলেন।

ফেরত পাঠানো বেশিরভাগ লোকই মার্কিন-মেক্সিকো সীমান্তে ধরা পড়েছিল।তবে, ভারতে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে না। কেননা এই ব্যক্তিরা নিজের দেশ থেকে অন্য দেশে যেতে আইনি প্রক্রিয়া অনুসরণ করেছিল। বেআইনি ভাবে আমেরিকায় প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছেন। তাই তাঁদের এই দেশে গ্রেফতারের সম্ভাবনা নেই। একটি সূত্র বলছে, পাসপোর্ট না থাকলে এই অবৈধবাসী ভারতীয়দের আঙুলের ছাপ দেখে শনাক্ত করা হবে।

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ