‘জামা খুললেই’ মিলত লাখ লাখ টাকা! দশম শ্রেণির পড়ুয়ার কাণ্ড দেখে তাজ্জব পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাইরে থেকে দেখলে আর পাঁচটা সাধারণ আবাসিক ফ্ল্যাটের মতোই। কিন্তু দরজা পেরোলেই বদলে যেত ছবিটা। অভিযোগ, ওই ফ্ল্যাট থেকেই চলছিল অনলাইন নগ্ন ভিডিও কলের ব্যবসা। তরুণীদের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করা যেত। ভিডিও কলে যে যত বেশি সময় দিত সে তত বেশি পারিশ্রমিক পেত। এই ঘটনায় পুলিশ মণীশ পাধিয়ার নামে এক যুবককে গ্রেফতার করেছে। 

ঘটনাটি ঘটেছে মঞ্জলপুরের প্রকৃতি ফ্ল্যাটসে। পুলিশ সূত্রে খবর, গত ১১ অগস্ট গোপন তথ্যের ভিত্তিতে ওই আবাসনে অভিযান চালানো হয়। অভিযোগ ছিল, একটি ফ্ল্যাটে কয়েকজন তরুণীকে রেখে অনলাইনে আপত্তিকর কর্মকাণ্ড চালানো হচ্ছে। তদন্তে পুলিশ একটি ভিডিও কলিং নেটওয়ার্কের সন্ধান পায়। অভিযোগ, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের চাহিদা অনুযায়ী অশালীন কর্মকাণ্ডে যুক্ত হতেন ওই তরুণীরা। এই ঘটনায় মনীশ পাধিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, প্রায় ১১ লক্ষ টাকা দিয়ে ওই ফ্ল্যাটটি কেনা হয়েছিল এবং সেখান থেকেই গোটা নেটওয়ার্ক পরিচালিত হচ্ছিল। পুলিশের অভিযোগ, স্ট্রিপচ্যাট নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা হতো এই কাজে।

আরও পড়ুন: ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

জানা গিয়েছে, পুরো প্রক্রিয়াটিও ছিল নির্দিষ্ট নিয়মে বাঁধা। প্রথমে গ্রাহককে অ্যাকাউন্টে টাকা জমা করতে হতো। তার বিনিময়ে মিলত নির্দিষ্ট সংখ্যক কয়েন। এরপর শুরু হতো ভিডিও কল। যত বেশি সময় ধরে কল চলত, তত বেশি কয়েন কেটে নেওয়া হতো গ্রাহকের অ্যাকাউন্ট থেকে। পুলিশের দাবি, এই ব্যবসা থেকে পাওয়া টাকা ৫০-৫০ অনুপাতে ভাগ করা হতো। গ্রাহকদের কাছ থেকে আসা টাকা প্রথমে অভিযুক্তের অ্যাকাউন্টে জমা পড়ত। নিজের অংশ রেখে বাকি টাকা তরুণীদের দেওয়া হতো বলে অভিযোগ। তবে এখনও পর্যন্ত মোট কত টাকা লেনদেন হয়েছে এবং কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা গিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে আরও জানা গিয়েছে, মনীশ এর আগে একটি কল সেন্টার চালাতেন। সেই সময় পরিচিত এক তরুণীও পরবর্তীতে এই অনলাইন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন বলে পুলিশের অভিযোগ। এই চক্রে মোট কতজন মহিলা এবং কতজন অন্য ব্যক্তি জড়িত ছিলেন, তা জানতে তদন্ত চলছে। মামলার তদন্তে গাজিয়াবাদের এক তরুণীর নামও সামনে এসেছে। পুলিশ সূত্রে খবর, ওই তরুণী এয়ার হোস্টেস হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং তিনিও এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল ফোন এবং অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত বিভিন্ন তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সঙ্গে এই নেটওয়ার্ক কতদিন ধরে সক্রিয় ছিল, কতজন গ্রাহক এর সঙ্গে যুক্ত ছিলেন এবং মোট কত টাকার লেনদেন হয়েছে সেই তথ্যও সংগ্রহ করা হচ্ছে।

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক

‘পরের জন্মে সুস্থ শরীর দিও’, মহাদেবের কাছে প্রার্থনা বিশেষভাবে সক্ষম দুই কাঁওয়ার যাত্রীর

‘বুড়ি মা’-এর অলঙ্কার তছরুপের অভিযোগে গ্রেফতার পুজো কর্মকর্তা গৌতম ঘোষ

নার্সের রহস্যমৃত্যু: এনআরএস হাসপাতালে মৃত স্ত্রীর ময়নাতদন্ত করাতে চাইছেন না স্বামী, কেন?

আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল

ঠাকুরবাড়ির মাংসের দই বড়া, একবার খেলেই মুখে লেগে থাকবে আজীবন!

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, গ্রেফতার অনন্ত মহারাজ ঘনিষ্ঠ