ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ মর্যাদা দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন রাজ্যের স্কুলে স্কুলে গাওয়া হচ্ছে এই জাতীয় গীত। এই প্রথমবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাজবে বন্দেমাতরম। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পতাকা উত্তোলনের সময়ে বাজবে বন্দেমাতরম গীত। তার আগেই আজ, বৃহস্পতিবার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল গোটা দেশ। এদিন লোকসভার বাদল অধিবেশন শুরুর পূর্বে বন্দেমাতরম গীত বাজানো হয়। আর সেই গীতের সঙ্গে গাইতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে।

এদিনের লোকসভার অধিবেশনে উপস্থিত ছিলেন সব দলেরই সাংসদ ও কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা। বন্দেমাতরম গীত গাওয়ার পরেই লোকসভার বাদল অধিবেশন চলতি বছরের জন্য সমাপ্ত ঘোষণা করেন অধ্যক্ষ ওম বিড়লা। এদিন লোকসভায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরমের ছটি স্তবক গাওয়া হয়। আজ ১৩ আগস্টই সংসদের দুই কক্ষে বাদল অধিবেশন সমাপ্ত হওয়ার কথা। লোকসভায় অধিবেশন সমাপ্ত হওয়ার পরও রাজ্য়সভায় অধিবেশন চলে। যা কিছুক্ষণ আগেই সমাপ্ত বলে ঘোষণা করেন চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন। বন্দেমাতরম নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই জাতীয় গীতকে অবমাননা করলে আইনি শাস্তির বিল সংসদের দুই কক্ষেই পাস হয়েছিল। যা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের পর আইনে পরিণত হয়েছে। তারপরেই লোকসভায় এদিন গাওয়া হল বন্দেমাতরম।

আরও পডুন: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা অধিবেশন চলাকালীন লোকসভার কার্যকারিতা ও উন্নয়নমূলক বিষয় তুলে ধরে যে প্রথাগত সমাপনী ভাষণটি দিয়ে থাকেন, তিনি তা এদিন পাঠ করেননি।

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার শাস্তি, ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর