‘ভুল সিদ্ধান্ত’, ছেলে অনিলের বিজেপিতে যোগদান নিয়ে প্রতিক্রিয়া অ্যান্টনির

বৃহস্পতিবারই বিজেপিতে নাম লিখিয়েছেন অ্যান্টনি পুত্র অনিল অ্যান্টনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ছেলে অনিল অ্যান্টনির বিজেপিতে যোগদানের খবর শুনে কষ্ট পেয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রবীণ কংগ্রেস নেতা বলেন, ‘ভুল সিদ্ধান্ত। আমাকে ভীষণ কষ্ট দিয়েছে।’

গান্ধি পরিবারের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত এ কে অ্যান্টনি। বরাবরই বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা। অথচ ছেলে অনিল যে সেই শত্রু শিবিরে সামিল হবেন, তা ভাবতেই পারেননি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কথায়, ‘আমি কখনই বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের মতাদর্শকে সমর্থন করিনি। যতদিন প্রাণ থাকবে ততদিন বিজেপি ও আরএসএসের সাম্প্রদায়িক ও ধর্মীয় ভাগাভাগির রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যাব। অনিল যে বিজেপিতে যাবে তা ভাবতেই পারিনি। তাঁর (ছেলে) সিদ্ধান্ত আমাকে ভীষণ কষ্ট দিয়েছে।’

উল্লেখ্য, ২০০২ সালে গোধরা দাঙ্গার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে ‘বিবিসি’র তথ্যচিত্র নিয়ে দেশজুড়ে বিতর্কের মধ্যেই কংগ্রেসের সদস্য পদে ইস্তফা দিয়ে বিজেপি নেতাদের সুরে সুর মিলিয়েছিলেন এ কে অ্যান্টনির পুত্র অনিল অ্যান্টনি। এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে হাতে পদ্ম পতাকা হাতে নিয়েছেন। যদিও অ্যান্টনি পুত্রের বিজেপিতে যোগদানকে গুরুত্বই দিতে চাননি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।  

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু