আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপিতে যোগ দিলেই ২৫ কোটি! ঘুষ প্রস্তাব পাওয়ার দাবি আপ বিধায়কের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সন্মুখ সমরে আম আদমি পার্টি ও বিজেপি নেতৃত্ব। তার মধ্যেই সোমবার দিল্লি বিধানসভায় বিস্ফোরক অভিযোগ তুললেন আপ বিধায়ক ঋতুরাজ ঝা। তাঁর দাবি, ‘আম আদমি পার্টি ছাড়ার জন্য প্রস্তাব দিয়েছে বিজেপি নেতৃত্ব। ১০ বিধায়ককে ভাঙিয়ে দল ছাড়লে প্রত্যেককে ২৫ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব পেয়েছি।’ আপ বিধায়কের এমন দাবি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বিজেপির তরফে ওই দাবিকে ‘ধাপ্পাবাজি’ বলে আখ্যা দেওয়া হয়েছে।

এদিন বিধানসভায় আপ বিধায়ক ঋতুরাজ ঝা বলেন, ‘অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পরেই গত তিন-চারদিন ধরে ফোনে আমাকে বিভিন্ন রকমের লোভনীয় প্রস্তাব দেওয়া চলছে। গতকাল রবিবার ইন্ডিয়া জোটের মহা সমাবেশ শেষে রাতে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে তিন চার জন আমাকে একপাশে ডেকে নিয়ে যান। তার পরে দল ছাড়ার প্রস্তাব দিয়ে বলেন, ‘আমাদের কথায় রাজি হয়ে যান। দল ছেড়ে বিজেপিতে যোগ দিন, ২৫ কোটি টাকা পাবেন। ১০ জন বিধায়ককে ভাঙিয়ে আনুন, তাদেরও ২৫ কোটি করে দেওয়া হবে। বিজেপি সরকার গঠন হওয়ার পরে মন্ত্রীপদও পাবেন। আর  এই প্রস্তাবে রাজি না হলে কিছুই পাবেন না। আর কয়েকদিন বাদেই তো রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে।’

আপ বিধায়কের দাবি, তিনি ওই প্রস্তাব ফিরিয়ে দিয়ে ঘুষের প্রস্তাবকদের জানিয়ে দিয়েছেন, ‘গরু-ছাগলের মতো আপ বিধায়কদের কেনা যায় না।’ ঋতুরাজ যখন বিধানসভায় দাঁড়িয়ে এই দাবি করছেন, তখনই বিজেপি বিধায়ক বিজেন্দর গুপ্ত উঠে দাঁড়িয়ে বলেন, ‘ঘুষের প্রস্তাব পাওয়ার পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন?’ যদিও ওই প্রশ্নের কোনও জবাব দেননি আপ বিধায়ক।

Published by:

Share Link:

More Releted News:

বিয়ের মরসুমে বড় ধাক্কা! LPG-এর মূল্য বৃদ্ধিতে দামি হতে পারে ফুচকা-পুরি-রসগোল্লা

জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

৫ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ২৬১ টাকা, ঘুম উড়েছে পরিযায়ী শ্রমিকদের

ডিজিটাল যুগেও ‘রিগ্রেট’ বা ‘নো রুম’ বার্তা পাওয়া যাত্রীর সংখ্যাই জানে না রেল

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ