রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে কী ব্যবস্থা দূরদর্শনের, জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি : অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে দূরদর্শনে। এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারণের জন্য বিশেষ আয়োজন করা হচ্ছে। ৪০টি ক্যামেরা বসানো হয়ে রামমন্দির চত্বরে।

জানা যাচ্ছে, ৪কে টেকনোলজি ব্যবহার করে সরাসরি সম্প্রসারণের ব্যবস্থা করছে দূরদর্শন কর্তৃপক্ষ। এই ৪কে টেকনোলজির মাধ্যমে আরও পরিষ্কার ছবি পৌঁছে যাবে দর্শকদের কাছে। শুধু মন্দির চত্বরেই দূরদর্শনের ক্যামেরা থাকবে না, সেইসঙ্গে সরয়ূ ঘাট, কুবের টিলায় জটায়ু স্ট্যাচু সহ আরও বেশি কিছু জায়গার দৃশ্য দূরদর্শনের ক্যামেরায় সরাসরি সম্প্রচার করা হবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র জানান, বিভিন্ন ভাষায় ও বিভিন্ন চ্যানেলে এই রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান সম্প্রচারিত করা হবে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি চ্যানেলকেও দূরদর্শনের ফিড দেওয়া হবে। দূরদর্শনের মাধ্যমে সেই সব চ্যানেলে সম্প্রচার হবে রামমন্দিরের অনুষ্ঠান।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব জানান, দু-একদিনের মধ্যে দূরদর্শনের টিম চলে আসবে অযোধ্যা নগরীতে। কীভাবে এই রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান দেখানো হবে, সেবিষয়ে প্রস্তুতি নেবে দূরদর্শনের টিম। ইতিমধ্যে রামমন্দির ভগবান রামের প্রাণপ্রতিষ্ঠাকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে অযোধ্যা নগরীতে। আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান কভারেজ করতে ২৫০ জনের দল পৌঁছে যাবে অযোধ্যায়। একইসঙ্গে তিনি জানান, ৪০টি ক্যামেরা বসানো হয়েছে অযোধ্যার মন্দির চত্বরে। মন্দির চত্বরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান যেমন সরাসরি সম্প্রচারিত হবে, তেমনি জটায়ু স্ট্যাচুর কাছে হতে চলা অনুষ্ঠানটিও সরাসরি সম্প্রচার করা হবে।

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

মোবাইল কেড়ে নেওয়ায় অভিমানে ৬০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় চড়ে বসল খুদে, তার পর…

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক