বড় পদের বিনিময়ে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব, বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের সহ-সভাপতির পদ পেতে হতে হবে শয্যাসঙ্গী। বিজেপি নেত্রীকে এমনটাই কুরুচিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের মাহোবার বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে শাসক দল। অভিযোগ সামনে আসার পরেই যোগী রাজ্যের রাজনৈতিক মহলে উঠেছে নিন্দা ও সমালোচনার ঝড়। বিজেপির অভ্যন্তরীণ কোন্দল এখন সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। 

দীপালি তিওয়ারি নামের এক মহিলা মাহোবার জেলা সভাপতি মোহনলাল কুশওয়াহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। দীপালির দাবি, জেলা সহ-সভাপতি পদের বিনিময়ে তাঁকে যৌনকর্মে যুক্ত হতে বাধ্য করা হয়েছিল। বিজেপি নেত্রী বলেছেন, যখন তিনি জেলা সহ-সভাপতি পদের জন্য অভিযুক্তের কাছে যান, তখন জেলা সভাপতি তাঁর সামনে এমন একটি শর্ত রাখেন যা শুনে তিনি হতবাক হয়ে যান। তাঁর অভিযোগ, জেলা সভাপতি তাঁর সঙ্গে দিল্লি ও লখনউ যাওয়ার প্রস্তাব দেন এবং রাজি না হলে পদ থেকে সরিয়ে দেওয়া বা দল থেকে বহিষ্কার করার হুমকি দেন। দীপালীর আরও অভিযোগ, দলের আরও দুজন ঊর্ধ্বতন কর্তা, জেলা সাধারণ সম্পাদক এবং জেলা সহ-সভাপতিও, জেলা সভাপতির দাবি মেনে নেওয়ার জন্য তাঁকে চাপ দিয়েছিলেন। অভিযোগে তিনি জানিয়েছেন, মোহনলাল কুশওয়াহা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এমনকি তিনি তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের দাবিও করেছিলেন। ফেসবুক লাইভ করে এই অভিযোগগুলি করেছেন বিজেপি নেত্রী।

আরও পড়ুন: হুমকিই কি সত্যি হল? পঞ্জাবে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ! উদ্ধার এক ব্যক্তির দেহ

যদিও অভিযুক্ত জেলা সভাপতি এই অভিযোগগুলি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। মোহনলাল কুশওয়াহার জানিয়েছেন এই অভিযোগগুলি তাঁর ভাবমূর্তি নষ্ট করার একটি ষড়যন্ত্র। দীপালি তিওয়ারি জেলা সভাপতির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগ পাওয়ার পরেই বিজেপির উত্তরপ্রদেশ শাখা সোমবার দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে রয়েছেন রাজ্য সহ-সভাপতি কমলাবতী সিং এবং বুন্দেলখণ্ড অঞ্চলের সাধারণ সম্পাদক সন্ত বিলাস শিবহারে। দীপালি তিওয়ারি তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। অন্যদিকে উত্তরপ্রদেশে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল যখন তুঙ্গে, তখন বিরোধীরাও শাসক দলকে কোণঠাসা করার একটি বড় ইস্যু খুঁজে পেয়েছে। এবার এই বিষয় সামাল দিতে দলের হাইকমান্ড কী পদক্ষেপ নেয় সেই দিকেই নজর থাকবে সকলের। 

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০