হুমকিই কি সত্যি হল? পঞ্জাবে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ! উদ্ধার এক ব্যক্তির দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: হুমকি দেওয়া ইমেলই কি তাহলে সত্যি হল? সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে পঞ্জাবের পাতিয়ালায় ঘটেছে ভয়ানক ঘটনা। শম্ভু-আম্বালা রেললাইনের কাছে একটি শক্তিশালী বিস্ফোরণের (Blast at Railway Track in Punjab) ঘটনা ঘটেছে।  তাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে  রেললাইন। জানা গিয়েছে, বিস্ফোরণস্থলের কাছ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।  ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। 

সূত্রের খবর, সোমবার রাত প্রায় ১০টার দিকে মালবাহী ট্রেন যাতায়াতের জন্য সংরক্ষিত একটি ট্র্যাকের কাছে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (DIG) এবং পাতিয়ালা এসএসপি বরুণ শর্মাসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছায় সরকারি রেল পুলিশ (GRP) এবং রেল সুরক্ষা বাহিনীর (RPF) দলও। পাতিয়ালার এসএসপি বরুণ শর্মা  জানিয়েছেন, বিস্ফোরণে রেললাইনের কিছুটা ক্ষতি হয়েছে। পাতিয়ালার এসএসপি শর্মা জানিয়েছেন, “একটি স্বল্প-তীব্রতার বিস্ফোরণ ঘটেছে।” তিনি আরও জানান, এলাকাটি থেকে খণ্ডবিখণ্ড অবস্থায় একটি অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি বিস্ফোরণে মারা গিয়েছেন কিনা তা জানতে তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি। ঘটনাস্থল থেকে প্রমাণ ও নমুনা সংগ্রহের জন্য ফরেনসিক টিমকে ডাকা হয়েছে। 

আরও পড়ুন: ভোটের ৪৮ ঘন্টা আগে কলকাতার চিৎপুর এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও কার্তুজ উদ্ধার, ধৃত ১

উল্লেখ্য, কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, পঞ্জাব ও হরিয়ানার মুখ্যমন্ত্রীকে বোমা বিস্ফোরণে হত্যার হুমকি দিয়ে একটি ইমেল পাঠানো হয়েছিল । ইমেলটি এসেছিল পঞ্জাবের গোয়েন্দাদের কাছে।  হুমকিতে জানানো হয়েছিল, লুধিয়ানা, অমৃতসর, ভাটিন্ডা এবং ফিরোজপুরে বিস্ফোরণ ঘটানো হবে । শুধু তাই নয়  দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ আম্বালা-দিল্লি, পাঞ্জাবের লুধিয়ানা, অমৃতসর, বাথিন্ডা এবং ফিরোজপুরের মতো প্রধান রেল স্টেশনগুলিতেও হামলা চালানো হবে বলে উল্লেখ করা হয়। সেই হুমকির সঙ্গেই এই বিস্ফোরণের যোগ রয়েছে কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন। 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ