উত্তপ্ত মণিপুর,স্বামীর সামনেই মহিলাকে ধর্ষণ করে খুন, শুরু বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবারও অশান্ত মণিপুর। সেখানে জিরিবাম জেলার একটি আদিবাসী গ্রামে আচমকাই চলল জঙ্গি হামলা। শুধু তাই নয় স্বামীর সামনেই মহিলাকে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। আর এইসকল বিষয় নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গ্রামবাসীদের মধ্যে। ইতিমধ্যেই দোষীদের শাস্তির দাবি শুরু হয়েছে বিক্ষোভ।

জানা গিয়েছে, নিহত মহিলার বয়স ৩১ বছর। অভিযোগ উঠেছে ওই মহিলাকে স্বামীর সামনেই ধর্ষণ করে খুন করা হয়েছে। থানায় দায়ের হয়েছে অভিযোগ। নিহত  মহিলার স্বামী দাবি তুলেছেন, জাতপাত এবং ধর্মীয় হিংসার জেরে এই ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তা এখন জানা যায়নি। অভিযুক্তদের খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

পুলিশ সুপার জানিয়েছেন, ‘ এই হত্যাকাণ্ড নিয়ে বিএনএস ৬৪(১) (ধর্ষণের শাস্তি), ১০৩ (২) (খুন) এবং অন্যান্য ধারায় দায়ের করা হয়েছে এফআইআর। নিহত মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।‘ বলা বাহুল্য, জিরীবামের জাইরন গ্রামে মূলত আদিবাসীদের বাস। তাই মহিলাকে ধর্ষণ করে হত্যা করার ঘটনা নিয়ে প্রতিবাদ শুরু করেছে কুকি, জোমি, হমার গোষ্ঠীর নেতারা। ২০২৩ সালের মাসের পর মাস উত্তপ্ত থেকেছে মণিপুরের বিস্তীর্ণ অংশ। এখন  পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২০০ জন। এরমাঝেই ফের উত্তপ্ত হল মণিপুর।

মনসা পুজো উপলক্ষ্যে রাজ্যে বিশেষ ছুটির ঘোষণা, সুযোগ পাবেন কোন জেলার বাসিন্দারা?

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

​’কাকে এত টেক্সট করছ?’ হলভর্তি দর্শকের সামনেই স্ত্রীকে ধমক পঙ্কজ ত্রিপাঠীর, কেসটা কী?

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভারত-মার্কিন সম্পর্কের মাইলফলক উদযাপন, তেরঙ্গায় রঞ্জিত এম্পায়ার স্টেট বিল্ডিং

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের