মণিপুর বিবস্ত্র কাণ্ড: মোদি সরকারকেই কাঠগড়ায় তুললেন শর্মিলা চানু

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: জাতি হিংসার দ্বিতীয় দিনে দুই কুকি যুবতীকে নগ্ন করে ঘোরানো এবং গণধর্ষণের জন্য মোদি সরকারকেই কাঠগড়ায় তুললেন মণিপুরের লৌহমানবী তথা মানবাধিকার কর্মী শর্মিলা চানু। শুক্রবার এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘মণিপুরে যা ঘটেছে তা আমাকে বাকরুদ্ধ করে দিয়েছে। মানসিকভাবে বিধ্বস্ত। এই কলঙ্কজনক ঘটনা ঘটতই না যদি কেন্দ্রীয সরকার সঠিক সময়ে হস্তক্ষেপ করত।’

মণিপুরের ভিডিয়োকাণ্ড নিয়ে গত তিনদিন ধরে উত্তাল গোটা দেশ। দুই কুকি যুবতীকে নগ্ন করে ঘোরানোর ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর তার পরেই নড়েচড়ে বসেছে মণিপুরের পুলিশ। ঘটনায় অভিযুক্ত চার দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে চিরুণি তল্লাশি। ঘটনার ৭৮ দিন কেটে যাওয়ার সত্বেও কেন পুলিশ হাত গুটিয়ে বসেছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভাইরাল ভিডিয়োকাণ্ড নিয়ে এদিন মুখ খুলেছেন মণিপুর কন্যা শর্মিলা চানু। যিনি উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যে সেনা জওয়ান আর আধিকারিকদের বিরুদ্ধে অত্যাচার আর যৌন নির্যাতনের অভিযোগ তুলে গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছেন। একটানা অনশন চালিয়ে কেন্দ্রীয় সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন। গত ১৬ বছর কোনও খাদ্য গ্রহণ না করে সেনা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। দুই কুকি যুবতীকে নগ্ন করে ঘোরানোর ঘটনার নিন্দা করে মণিপুরের লৌহমানবী বলেছেন, ‘কোন সম-প্রেদায়ের উপরে অত্যাচার হয়েছে তা বড় নয়। যা গটেছে তা মানবতার লজ্জা। অপরাধীদের আমৃত্য কারাদণ্ডের সাজা দেওয়া উচিত। যাতে সাজা চলাকালীন বেল না পায়, তাও নিশ্চিত করা উচিত।’

‘ডিম ছুড়লেও আমার কাছে পিস্তল আছে’, হুঁশিয়ারি কীর্তি আজাদের

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

মনসা পুজো উপলক্ষ্যে রাজ্যে বিশেষ ছুটির ঘোষণা, সুযোগ পাবেন কোন জেলার বাসিন্দারা?

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

​’কাকে এত টেক্সট করছ?’ হলভর্তি দর্শকের সামনেই স্ত্রীকে ধমক পঙ্কজ ত্রিপাঠীর, কেসটা কী?

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী