নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির সরকারি বাসভবনে বিপুল নগদ টাকা উদ্ধারের ঘটনায় প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মাকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত। লোকসভার স্পিকার ওম বিড়লার তৈরি সংসদীয় কমিটি জানিয়েছে, উদ্ধার হওয়া নগদ টাকার উৎস বা মালিকানা নিয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তিনি। কমিটির রিপোর্টে তাঁকে এই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

২০২৫ সালের ১৪ মার্চ রাতে নয়াদিল্লির ৩০, তুঘলক ক্রিসেন্টে যশবন্ত ভার্মার সরকারি বাসভবনে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে একটি স্টোররুমে বিপুল পরিমাণ পোড়া ৫০০ টাকার নোট দেখতে পাওয়ার অভিযোগ ওঠে। এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক। ঘটনার তদন্তে লোকসভার স্পিকার একটি বিশেষ কমিটি গঠন করেন। আজ বুধবার সংসদে সেই কমিটির রিপোর্ট পেশ করা হয়। রিপোর্টের বিস্তারিত তথ্য অনুযায়ী, স্টোররুম থেকে পাওয়া নগদ টাকার বিষয়ে একাধিক প্রশ্নের মুখে পড়েন প্রাক্তন বিচারপতি। কমিটির বক্তব্য, ওই টাকা কোথা থেকে এল, কার এবং কীভাবে তা সেখানে পৌঁছল এই প্রশ্নগুলির কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি ভার্মা। ২২ মার্চ ২০২৫-এ দেওয়া তাঁর লিখিত জবাবও কমিটির কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।

আরও পড়ুন: ৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

রিপোর্টে বলা হয়েছে, তাঁর বক্তব্যে প্রয়োজনীয় স্বচ্ছতা ও স্পষ্টতার অভাব ছিল। একইসঙ্গে বিচারপতি হিসেবে তাঁর প্রাতিষ্ঠানিক দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তুলেছে কমিটি। তবে একটি বিষয় স্পষ্ট করেছে সংসদীয় প্যানেল। ভার্মা নিজে নগদ টাকা সরিয়ে নিয়েছিলেন, এমন কোনও প্রত্যক্ষ প্রমাণ কমিটির হাতে আসেনি। নগদ উদ্ধারের পর তদন্তের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে কমিটি। তাদের দাবি, গুরুত্বপূর্ণ প্রমাণ যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি। আইন মেনে স্টোররুম সিল করার আগেই সেখানে ঢোকার সুযোগ তৈরি হয়েছিল। ফলে ঘটনাস্থলের প্রমাণমূল্য নষ্ট হয়। পরবর্তী সময়ে উদ্ধার হওয়া নোটগুলির কিছু অংশের হদিশ না মেলার বিষয়টিও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। প্রমাণ সংরক্ষণে ব্যর্থতা এবং সংশ্লিষ্ট কর্মীদের স্টোররুমে ঢোকার সুযোগ দেওয়াকে এই পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগে প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার গঠিত অভ্যন্তরীণ কমিটিও জানিয়েছিল, যে স্টোররুমে টাকা পাওয়া গিয়েছিল, তার উপর বিচারপতি ভার্মার প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ ছিল। ঘটনার পর তাঁকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয়েছিল। পরে বিষয়টি সংসদ পর্যন্ত গড়ায় এবং তাঁর বিরুদ্ধে অপসারণের প্রক্রিয়া শুরু হয়। তবে এর মধ্যেই যশবন্ত ভার্মা পদত্যাগ করায় সেই প্রক্রিয়া কার্যত গুরুত্ব হারায়। এখন সংসদীয় কমিটির রিপোর্টে তাঁকে দোষী সাব্যস্ত করার ঘটনায় পুরনো নগদ টাকা বিতর্ক ফের নতুন করে সামনে এল।

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

সস্তার রিচার্জ প্ল্যান বন্ধ করে দিল Airtel, মাথায় হাত গ্রাহকদের

রোজকার রান্নায় গুজরাতি টুইস্ট! বানিয়ে নিন কাথিয়াওয়াড়ি আলু সবজি

হার্ট অ্যাটাকের পর দেখা দিতে পারে ‘কার্ডিয়াক ডিপ্রেশন’, জানুন লক্ষণ ও সমাধানের উপায়

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?

ফ্রিজ ম্যাগনেট কেনার আগে সাবধান! ভুল চৌম্বক লাগালে কিন্তু পকেটে টান পড়তে পারে

ফের খড়্গপুর IIT-তে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, চারতলা থেকে পড়ে গেলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

ব্রাজিলের সঙ্গে ম্যাচের জন্য এশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আবাস যোজনা’র সমীক্ষার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল, ঘোষণা দিলীপ ঘোষের

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া