৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাঙ্কে চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ২০২৬ সালের ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। Junior Associate (Customer Support and Sales) পদে মোট ৯,৭৬৬টি শূন্যপদে নিয়োগ করা হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখও জানিয়ে দেওয়া হয়েছে। আবেদন করা যাচ্ছে মঙ্গলবার (১১ অগস্ট) থেকে। যোগ্য প্রার্থীরা ৩১ অগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। জেনে নিন এই সম্পর্কে বিস্তারিত তথ্য- 

কতগুলি পদে হবে নিয়োগ?

৭,৬৮০টি নিয়মিত শূন্যপদের (regular positions) পাশাপাশি ২,০৮৬টি ব্যাকলগ শূন্যপদে (backlog positions) নিয়োগ করা হবে। অর্থাৎ সব মিলিয়ে ৯,৭৬৬টি পদে নিয়োগ হবে। প্রার্থীরা শুধুমাত্র একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আবেদন করতে পারবেন।  বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীদেরকে তাঁরা যে রাজ্যের জন্য আবেদন করছেন, সেই রাজ্যের স্থানীয় ভাষা জানতে হবে।

কারা আবেদন করতে পারবেন?

SBI Clerk পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন। ১ এপ্রিল, ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীদের ন্যূনতম বয়স ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ২৮ বছর হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড়ের ব্যবস্থা রয়েছে। ওবিসি-র ক্ষেত্রে ৩ বছর, এসসি/এসটি-র ক্ষেত্রে ৫ বছর এবং সরকারি নিয়ম অনুযায়ী পিডব্লিউবিডি (PwBD), প্রাক্তন সেনাকর্মী ও অন্যান্য শ্রেণীর ক্ষেত্রে বয়সে আরও ছাড় রয়েছে।

আবেদনের শেষ তারিখ

অনলাইন আবেদন শুরু হয়েছে ১১ অগস্ট থেকে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩১ অগস্ট ২০২৬। শেষ মুহূর্তের  প্রযুক্তিগত সমস্যার ঝুঁকি এড়াতে প্রার্থীদের দ্রুত সবটা দেখে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

কীভাবে হবে নিয়োগ? 

প্রার্থী বাছাই প্রক্রিয়াটি তিনটি পর্যায়ে সম্পন্ন হবে। প্রথমে একটি প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সফল প্রার্থীদের মূল পরীক্ষার জন্য ডাকা হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের নিজ নিজ রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের স্থানীয় ভাষার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। স্থানীয় ভাষার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নির্বাচনের জন্য মনোনীত করা হবে। মেধাতালিকা নির্ধারণের জন্য প্রাথমিক পরীক্ষার নম্বর বিবেচনা করা হবে না। মূল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা নির্ধারণ করা হবে।   

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?