গ্রুপ-সি পরীক্ষায় চপ্পল ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষেধ, সঙ্গে মানতে হবে আরও ৫টি কড়া নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার, ১ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে এসএসসি গ্রুপ-সি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা। দীর্ঘ প্রতীক্ষার পর আজই পরীক্ষায় বসছেন পরীক্ষার্থীরা। একই দিনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসার সম্ভাবনা থাকায় পরীক্ষা চলাকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ সতর্কতা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন (SSC)।

এসএসসির তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে-নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রগুলিতে যেন কোনওভাবেই কেন্দ্রীয় বাহিনী প্রবেশ না করে। এই বিষয়ে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে চিঠি পাঠিয়েছেন এসএসসি চেয়ারম্যান। আজকের গ্রুপ-সি পরীক্ষার পাশাপাশি আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হতে চলা গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষাতেও একই ধরনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার সেন্টারে থাকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী, প্রশাসনের কড়া চিঠি

আজকের পরীক্ষায় গ্রুপ-সি পদে চাকরিহারা যোগ্য প্রার্থীরাও অংশ নিচ্ছেন। পরীক্ষাকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে একাধিক কড়াকড়ি নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে বুট বা বন্ধ জুতো পরে প্রবেশ নিষিদ্ধ-পরীক্ষার্থীদের হাওয়াই চটি বা চপ্পল পরে আসতে হবে। এছাড়া সকাল ১১টা ৪৫ মিনিটের পর আর কোনও পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।

অযোগ্য পরীক্ষার্থীদের বিষয়ে বিশেষভাবে সতর্ক এসএসসি। যাতে কোনও অযোগ্য প্রার্থী পরীক্ষায় বসতে না পারেন, সে জন্য প্রতিটি পরীক্ষাকেন্দ্রে তাঁদের নাম ও বিস্তারিত তথ্যের তালিকা পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ২৫০ জনেরও বেশি অযোগ্য প্রার্থীকে চিহ্নিত করে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিয়েছে কমিশন। পাশাপাশি, ২০১৬ সালের গ্রুপ-সি নিয়োগে যাঁরা অযোগ্য হিসেবে চিহ্নিত, তাঁদের সকলের নামের তালিকাও রাজ্যজুড়ে সমস্ত পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়েছে।

হালুয়া নয়, এবার বাড়িতেই বানান দানাদার মুগ ডাল বরফি, রইল রেসিপি

সাপ নয়, ঘরের পাশে ঘাপটি মেরে থাকা এই প্রাণির বিষের লিটার ১০০ কোটি

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

সন্ধ্যেতে চায়ের সঙ্গে চাই নতুন কিছু? বানিয়ে ফেলুন কাঁচকলা-শ্যামা চালের টিক্কি

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মঞ্চে নর্তকীর বেশে হেমা মালিনী, রাধা হয়ে নাচলেন

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

ডেঙ্গি রুখতে আসানসোলে বিশেষ অভিযান, নজরদারিতে নামল ‘সিটি ওয়াচ কার’

লাউ-মুগ ডালের যুগলবন্দি! বানিয়ে নিন ওড়িশার ঐতিহ্যবাহী ‘লাউ ডালমা’

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই শুরু আইএসএল, জানুন দিনক্ষণ

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’