সোনম ওয়াংচুককে নিয়ে বিতর্কের মাঝেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘থ্রি ইডিয়টস’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় ১৭ বছর পর আবারও প্রেক্ষাগৃহে ফিরতে চলেছে রাজকুমার হিরানি পরিচালিত আইকনিক ছবি ‘থ্রি ইডিয়টস’। আমির খান, আর মাধবন এবং শরমন জোশী অভিনীত এই জনপ্রিয় ছবিটি আগামী ৪ সেপ্টেম্বর দেশজুড়ে একাধিক প্রেক্ষাগৃহে পুনর্মুক্তি পাবে। বিধু বিনোদ চোপড়া ফিল্মসের ক্যাটালগ অধিগ্রহণের পর এনএইচ স্টুডিওজ ছবিটি নতুন করে দর্শকদের সামনে আনার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন পর র্যাঞ্চো, ফারহান ও রাজুর বন্ধুত্বের গল্প আবারও বড় পর্দায় দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা।

গত বছর আমির খানের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর একাধিক জনপ্রিয় ছবি প্রদর্শিত হলেও ‘থ্রি ইডিয়টস’ তালিকায় ছিল না। ফলে পুনর্মুক্তির ঘোষণার পর অনুরাগীদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি হয়েছে। তবে ছবির রি-রিলিজের খবরের পাশাপাশি নতুন করে সামনে এসেছে পুরনো এক বিতর্ক। ছবিতে আমির খানের ফুনসুক ওয়াংডু’ চরিত্রটি আদৌ লাদাখের সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে অনুসরণ করে তৈরি কি না, তা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি অভিনেতা ওমি বৈদ্যের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এবং সোনম ওয়াংচুককে ঘিরে বিভিন্ন আলোচনার পর বিষয়টি আবারও চর্চায় উঠে আসে।

আরও পড়ুনঃদু মাস পরেই ছিল বিয়ে! ওডেসার উপকূলে রুশ হামলায় প্রাণ গেল কেরলমের তরুণ নাবিকের

এই বিতর্কে মুখ খুলে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে আমির খান স্পষ্ট জানিয়েছেন, ছবির চিত্রনাট্য লেখার সময় তিনি বা পরিচালক রাজকুমার হিরানি কেউই সোনম ওয়াংচুককে চিনতেন না। তাঁর কথায়, ‘ছবিটি বানানোর সময় আমি সোনম ওয়াংচুককে চিনতামই না। এই গল্পের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। যদিও নেটিজেন্টদের একাংশ এখনও সেই দাবি মানতে নারাজ। পুরনো একটি টেলিভিশন অনুষ্ঠানের ভিডিও সামনে এনে তাঁরা নিজেদের যুক্তি তুলে ধরছেন। তবে বিতর্কের মাঝেও দর্শকদের নজর এখন একটাই-আবারও প্রেক্ষাগৃহে বসে উপভোগ করা ‘থ্রি ইডিয়টস’-এর সেই চিরসবুজ গল্প।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া