দু মাস পরেই ছিল বিয়ে! ওডেসার উপকূলে রুশ হামলায় প্রাণ গেল কেরলমের তরুণ নাবিকের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আরেকটি মর্মান্তিক অধ্যায় সামনে এল। ইউক্রেনের ওডেসা উপকূলে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে রুশ হামলায় প্রাণ হারিয়েছেন চার ভারতীয় নাবিক। নিহতদের মধ্যে রয়েছেন ২৬ বছর বয়সী অখিল জয়ান। মাত্র দু মাস পরেই তাঁর বিয়ের দিন ঠিক ছিল। ভবিষ্যতের স্বপ্ন সাজানো সেই তরুণের জীবন আচমকাই থেমে গেল যুদ্ধের বিভীষিকায়।

অখিল জয়ান কেরলমের কাসারগোদ জেলার ভেল্লারিক্কুন্ডুর বাসিন্দা। গত ছয় বছর ধরে তিনি মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি আরও ভাল সুযোগের আশায় চাকরি পরিবর্তনের পরিকল্পনা করেছিলেন। অখিল ছিলেন ইলেকট্রিক দোকানের কর্মী, জয়ান এবং বিমা এজেন্ট স্যালির একমাত্র সন্তান। সাধারণ পরিবারের এই তরুণের আয়ের উপরই অনেকটা নির্ভর করত পরিবারের ভবিষ্যৎ। সম্প্রতি তাঁর উপার্জনের টাকায় নতুন একটি বাড়িও তৈরি হয়েছিল। স্থানীয় পঞ্চায়েত সদস্য শোভি জোসেফ জানান, প্রায় তিন মাস আগে বাগদান উপলক্ষে অখিল বাড়িতে এসেছিলেন। এলাকার সকলের কাছে তিনি ভদ্র, পরিশ্রমী ও শৃঙ্খলাপরায়ণ যুবক হিসেবে পরিচিত ছিলেন। শুধু তাই নয়, তিনি স্থানীয় দড়ি টানাটানি প্রতিযোগিতারও জনপ্রিয় খেলোয়াড় ছিলেন।

আরও পড়ুন: ২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যেই আলাপ্পুঝা জেলার এক তরুণীর সঙ্গে অখিলের বিয়ে হওয়ার কথা ছিল। বাগদানের পর এক মাস আগে তিনি আবার কর্মস্থলে ফিরে যান। কিন্তু সেই যাত্রাই যে শেষ যাত্রা হবে তা কল্পনাতেও ভাবেননি কেউ। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় শিপিং সংস্থার পাঠানো একটি ইমেলের মাধ্যমে অখিলের মৃত্যুর খবর জানতে পারে তাঁর পরিবার। খবরটি পৌঁছতেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ ভারতে ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন করতে পরিবারের পাশে থাকার চেষ্টা চলছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ রাখছেন পরিবারের সদস্যরা। এদিকে কেরলমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য প্রবাসী কেরলীয় বিষয়ক দফতর (নোরকা)-কে রুশ কনস্যুলেট এবং ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ইউক্রেনের ওডেসা বন্দর ছাড়ার কিছুক্ষণের মধ্যেই গিনি-বিসাউয়ের পতাকাবাহী এমভি গোল্ডেন লিও নামের পণ্যবাহী জাহাজটি রুশ হামলার মুখে পড়ে। হামলায় মোট ১০ জন নাবিকের মৃত্যু হয়েছে, যার মধ্যে পাঁচজন ছিলেন সিরিয়ার নাগরিক। এছাড়া জাহাজ থেকে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু