ব্যাঙ্কিং সংস্থার বিজ্ঞাপনকে ঘিরে বিতর্কের ঝড়

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ এবার এক ব্যাঙ্কিং সংস্থার বিজ্ঞাপনকে ঘিরে বিতর্কের ঝড় উঠল সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি বলিউড অভিনেতা আমির খান(Amir Khan) এবং কিয়ারা আদবানি(Kiyara Adbani) অভিনীত একটি ব্যাঙ্কিং সংস্থার বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। এই বিজ্ঞাপনের বিরুদ্ধেই হিন্দু বিয়ের রীতিনীতি পাল্টানোর অভিযোগ উঠেছে। ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী(Vivek Agnihotri) এই অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ এই বিজ্ঞাপন হিন্দু ধর্মের মুলে আঘাত করেছে।

সম্প্রতি আমির খান এবং কিয়ারা আদবানি অভিনীত একটি ব্যাঙ্কিং সংস্থার বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। ভিডিয়োতে দেখা যায়, বিয়ের পর আমিরকে নিয়ে গাড়ি চালিয়ে নিজের বাড়িতে যাচ্ছেন কিয়ারা। গাড়িতে বসে আমির কিয়ারাকে বলছেন, “এই প্রথম এমন হচ্ছে যে বিয়ের পর নতুন বাড়িতে যাওয়ার সময় নতুন বউ কান্নাকাটি করছে না”। প্রতুত্তরে কিয়ারা বলছেন, “তুমিও তো ঘর ছাড়লে, কাঁদছ কি”? পরের দৃশ্যে দেখা যায় আমির-কিয়ারা নতুন বাড়িতে ঢুকছেন। সবাই বরণ করতে প্রস্তুত। আমির জিজ্ঞেস করলেন, “কে প্রথম পা রাখবে? তুমি”? কিয়ারা জবাবে বলছেন, “এ বাড়িতে নতুন কে? তুমি না? তা হলে তুমিই পা রাখো”। আমির প্রথমে বাড়িতে ঢোকার পর পিছনে ঢোকেন কিয়ারা।

এই ভিডিও নিয়েই ট্যুইটারে সরব হন বিবেক অগ্নিহোত্রী। তিনি লেখেন “আমি একেবারেই বুঝতে পারছি না, দুটি বিষয় কী ভাবে প্রাসঙ্গিক? সমাজ, ধর্ম এবং সংস্কার নিয়ে চিন্তাভাবনা করার দায়িত্ব ব্যাঙ্ক কবে নিল”? তাঁর দাবি, কোনো ব্যাঙ্ক যদি ভালো পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিতে চায়, তা হলে তার জন্য ব্যাঙ্কের যে সকল বিষয়ে পরিষেবা দেওয়া হয় তাঁর উপরেই বিজ্ঞাপন হতে পারে । আমানত, লেনদেন কিংবা উন্নত অত্যাধুনিক ব্যবস্থা বিজ্ঞাপনের বিষয় হতে পারে। কিন্তু হঠাৎ করে হিন্দু বিয়ে কেন? তাঁরা কি সমাজ বদলে দেবেন নাকি? বিবেক অগ্নিহোত্রী ট্যুইটারে আরও লেখেন, “এই সব বোকাবোকা কাজ করবে আর তার পর চিৎকার করবে হিন্দুরা ট্রোল করছে”।

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

ভাড়ার চুক্তি শেষ,মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় বাড়ির মালিক পুলিশের দ্বারস্থ হচ্ছেন

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ