গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

Share:

নিজস্ব প্রতিনিধি: গাজায় ইজরায়েলের আগ্রাসনের নগ্ন চিত্র ফাঁস করলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। বর্তমানে গাজার কি অবস্থা হয়েছে, একটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করে বোঝাতে চেয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী। রাষ্ট্রসঙ্ঘের শরণার্থী সংস্থার প্রাক্তন বিশেষ দূতের পদে ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। গোটা বিশ্ব ঘুরে শরণার্থী সমস্যার কথা শুনেছেন তিনি। বারবার সেই বিষয়ে সমাধানের কথাও বলতে দেখা গিয়েছে অ্যাঞ্জেলিনাকে। এবার গাজায় প্যালেস্তিনীয়দের উপর নির্মম হামলা ও গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য নাম না করে ইজরায়েলকে কাঠগড়ায় তুলেছেন তিনি।

আজ, রবিবার সকালে ইনস্টাগ্রামে ছবিগুলি শেয়ার করে তিনি লিখেছেন, ‘এখন গুগল আর্থ খুললেই দেখা যাবে গাজার কী অবস্থা করা হয়েছে।’ দীর্ঘ এক পোস্টে জোলি ইজরায়েলের নাম উল্লেখ না করে বলেন, গাজার পুরো এলাকাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজনীয় পরিকাঠামোর বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গিয়েছে। জোলি লিখেছেন, গাজায় প্রায় ১৯ লক্ষ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন রয়েছে। তবে তিনি উল্লেখ করেন, ‘ত্রাণ ও আশ্রয় সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে এখনও নানা বিধিনিষেধ ও বিলম্ব রয়েছে।’ অ্যাঞ্জেলিনা জোলি, নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ২০২২ সালের গাজা প্রদেশের ছবি ও ২০২৬ সালের সেখানকার ধ্বংসস্তূপের চিত্র প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন তিনি।

আরও পডুন: ইলিশ-চিংড়িকে দেবে টক্কর! বানিয়ে নিন সর্ষে-পোস্তর ‘পনির ভাপা’

 

View this post on Instagram

 

A post shared by Angelina Jolie (@angelinajolie)

নিজের পোস্টে হলিউড অভিনেত্রী লিখেছেন, ‘গুগল আর্থে গাজায় ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যাচ্ছে। শীত আসার আগেই সেখানকার মানুষের আশ্রয় প্রয়োজন। সেই অনুযায়ী বিপুল পরিমাণ মানবিক সহায়তা প্রয়োজন সেখানকার শরণার্থীদের জন্য। হাসপাতালগুলিতে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী সরবরাহ করতে হবে।’

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

প্রয়াত কিংবদন্তি রবি-গায়িকা বিভা সেনগুপ্ত, বয়স হয়েছিল ৯৪, শোকস্তব্ধ সঙ্গীতমহল

‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…