বিতর্কের মুখে আমির-কিয়ারা অভিনীত বিজ্ঞাপনটি তুলে নিলো ব্যাঙ্কিং সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বিতর্কের মুখে পড়ে এবার আমির খান(Amir Khan) এবং কিয়ারা আদবানী(Kiyara Adbani) অভিনীত বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিতে বাধ্য হলো সংশ্লিষ্ট ব্যাঙ্কিং সংস্থা। সম্প্রতি বলিউড অভিনেতা আমির খান এবং কিয়ারা আদবানি অভিনীত একটি ব্যাঙ্কিং সংস্থার বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। এই বিজ্ঞাপনের বিরুদ্ধে হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে। এইরকম একটি বিজ্ঞাপনে অভিনয়ের জন্য সমালোচনায় বিদ্ধ হন বলিউড অভিনেতা আমির খান এবং অভিনেত্রী কিয়ারা আদবানী। সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনদের কটাক্ষের শিকার হয় বিজ্ঞাপনটি। তারপরই বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন ব্যাঙ্কিং সংস্থাটি।

উল্লেখ্য ভাইরাল হওয়া বিতর্কিত ভিডিয়োতে দেখা যায়, বিয়ের পর আমিরকে নিয়ে গাড়ি চালিয়ে নিজের বাড়িতে যাচ্ছেন কিয়ারা। গাড়িতে বসে আমির কিয়ারাকে বলছেন, “এই প্রথম এমন হচ্ছে যে বিয়ের পর নতুন বাড়িতে যাওয়ার সময় নতুন বউ কান্নাকাটি করছে না”। প্রতুত্তরে কিয়ারা বলছেন, “তুমিও তো ঘর ছাড়লে, কাঁদছ কি”? পরের দৃশ্যে দেখা যায় আমির-কিয়ারা নতুন বাড়িতে ঢুকছেন। সবাই বরণ করতে প্রস্তুত। আমির জিজ্ঞেস করলেন, “কে প্রথম পা রাখবে? তুমি”? কিয়ারা জবাবে বলছেন, “এ বাড়িতে নতুন কে? তুমি না? তা হলে তুমিই পা রাখো”। আমির প্রথমে বাড়িতে ঢোকার পর পিছনে ঢোকেন কিয়ারা। এই ভিডিও নিয়েই সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় ওঠে।

এই বিজ্ঞাপনের বিরুদ্ধেই হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে। ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছিলেন “সমাজ, ধর্ম এবং সংস্কার নিয়ে চিন্তাভাবনা করার দায়িত্ব ব্যাঙ্ক কবে নিল? তাঁরা কি সমাজ বদলে দেবেন নাকি”? অন্যদিকে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র অভিনেতা আমির খানের সমালোচনা করে বলেন “ভারতীয় ঐতিহ্য, রীতিনীতি এবং দেবতাদের সম্পর্কে এই ধরনের কাজ আমির খানের মত মানুষের কাছ থেকে আশা করা যায়না। আমি তাঁর এই কাজকে সমর্থন করি না। এই ধরনের কাজ একটি বিশেষ ধর্মের অনুভূতিতে আঘাত লাগে। এবং তাঁকে কারও অনুভূতিতে আঘাত করার অনুমতি দেওয়া হয়নি”। এরপরই বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন ব্যাঙ্কিং সংস্থাটি।

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর