মাত্র ১২ দিনের মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরলেন ভারতী

মাত্র ১২ দিনের মাতৃত্বকালীন ছুটি, তারপরেই কাজে ফিরলেন ভারতী। সদ্যোজাতকে কাছছাড়া করে বাড়িতে রেখে আসা এ কেমন অনুভূতি সৃষ্টি করছে ভারতীর মনে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র ১২ দিনের মাতৃত্বকালীন ছুটি, তারপরেই কাজে ফিরলেন ভারতী। ৩ এপ্রিল পুত্র সন্তানের জন্ম দেন ভারতী। তারপর মাত্র এই কয়েকদিনের ছুটি নিয়েই কাজে ফিরল সে। কিন্তু সদ্যোজাতকে কাছছাড়া করে বাড়িতে রেখে আসা এ কেমন অনুভূতি সৃষ্টি করছে ভারতীর মনে। তার উত্তরে ভারতী বলেছেন এক সংবাদমাধ্যমকে, ”এটা খুবই কঠিন কাজ, মাত্র ১২ দিনের সন্তানকে বাড়িতে রেখে আসতে আমার ভীষণ কষ্ট হয়। ওকে আমার কাছছাড়া করতে একেবারেই ইচ্ছা করে না। আমি ওকে বাড়িতে রেখে বেরোনোর আগে খুবই কান্নাকাটি করি। কিন্তু ভগবানের অশেষ কৃপায় আমার অনুপস্থিতিতেও ও বাড়ির বাকিদের সঙ্গে খুব ভালো থাকে। শুধু তাই নয় বাড়িতে বিভিন্ন জায়গায় ক্যামেরা রয়েছে তাই আমি চাইলেই শুটিং ফ্লোরে বসেই আমার ছেলেকে দেখতে পাই।” 

সকলেই জানেন সন্তানধারণের পর থেকে কোনও রকম ছুটি নেননি কাজ থেকে ভারতী। চুটিয়ে কাজ করেছেন। ‘হুনারবাজ’-র মঞ্চে স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে মন দিয়ে সঞ্চালনা চালিয়ে গিয়েছেন তিনি। আর তাই নিজের মাতৃত্বের কথা বলতে গিয়ে ভারতী বলেছেন ” ১২ দিনের ছুটি তারপরেই কাজে ফিরেছি। তাঁর আগে অন্তঃস্বত্ত্বা অবস্থায় আমি পুরো সময়টা মঞ্চে কাটিয়েছি। শুটিংয়েই কেটেছে আমার দিন। আর একইসঙ্গে আমার সঙ্গে আমার সন্তানও আমার সঙ্গে তার সময়টা তাই কাটিয়েছে মঞ্চে। জন্মের আগে থেকেই তাই সে মঞ্চে বিরাজ করেছে। আর অবিশ্বাস্যভাবে অনেক আওয়াজের মাঝেও ও ঘুমিয়ে থাকে। আমি আর হর্ষের ভীষণ সৌভাগ্য। বাড়ির সবাই ওকে যেভাবে দেখে রাখে খেয়াল রাখে তাতে আমাদের অনেক দুশ্চিন্তা কমে যায়। আর এমনিতেও ওর ঠাকুমা আর দিদিমা দুজনেই নাতিকে কে বেশি ভালবাসবে তা নিয়ে লড়তেই থাকে। 

ছেলেকে নিয়ে কে বেশি পজেসিভ? এবার ভারতীর উত্তর যখন কেউ ওকে দেখে বলে হর্ষের মত হয়েছে পুরো দেখতে তখন আমার ভীষণ রাগ হয়, আমি ওকে ৯ মাস ধারণ করেছি আর ও কিনা হর্ষের মত দেখতে হয়ে গেল? আমার ছেলে সবসময় আমার মত দেখতে। 

বিনা পেট্রোলে যাবে ৯০ কিলোমিটার, শিগগিরই বাজারে আসছে চমকপ্রদ গাড়ি

দ্বিতীয় দিনের প্রতিবাদের আগেই প্রতিরোধমূলক গ্রেফতার সিজেপি প্রধান অভিজিৎ দীপকে সহ ৩ নেতা

পুজোর ছুটি কাটুক ঐতিহ্যের আঙিনায়, ঘুরে আসতে পারেন নাড়াজোলে

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, দুর্গাপুজোয় কেমন থাকবে কলকাতা-সহ গোটা বাংলার আবহাওয়া?

বিরিয়ানি থেকে মিষ্টি গজা, পুজোর পাঁচদিন শরীর ঠিক রাখতে কী কী খাবেন, রইল তালিকা

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

ভুলে যান স্যামসাং-এলজি, সস্তায় বাড়িতে নিয়ে আসুন এই সংস্থার স্মার্ট টিভি

আধুনিকতার ভিড়ে নজর কেড়ে চলেছে মহেশতলার মাঠঘর বারোয়ারি পুজো

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি