চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাণ্ডিতে কঙ্গনার বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিংহ!

নিজস্ব প্রতিনিধি: তাঁর রাজনীতিতে যোগদানের খবর অনেক আগেই জল্পনায় ছিল। অভিনেত্রী কঙ্গনা রানাউত, যিনি কখনই ভয়ডর করেন না। বিরোধী কোনও বিষয় সামনে এলেই রাস্তায় নেমে হোক, সোশ্যাল মিডিয়া হোক, সবেতেই প্রতিবাদের আওয়াজ তোলেন। প্রকাশ্যেই সঠিক কথা বলে ফেলেন। তাতে তাঁর কেরিয়ার দাগ পড়ারও ভয় নেই। কিন্তু তাঁর ঠোঁটকাটা স্বভাবই তাঁকে রীতিমতো বিপাকে ফেলে দেয়। এই কারণে কয়েকবার টুইটার ও ইনস্টাগ্রাম নিষিদ্ধ হয়ে গিয়েছিল। যাই হোক, তিনি যে কট্টর বিজেপিপন্থী তা বহুবার বুঝিয়েছেন। আর মোদী ভজনার পুরস্কারও মিলল হাতেনাতে। লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশে মান্ডিতে বিজেপির হয়ে লড়বেন কঙ্গনা রানাউত। রাজনীতিতে ডেবিউ করেই বিজেপির পাকাপোক্ত আসন ছিনিয়ে নিয়েছেন তিনি। আর ইতিমধ্যেই প্রচারও শুরু করে দিয়েছেন তিনি। আর প্রায় প্রতিদিনই প্রচারে গিয়ে ভুলভাল মন্তব্য করে বিপাকে পড়ছেন কঙ্গনা। যাই হোক, এবার সবার পাখির চোখ, কঙ্গনার প্রতিদ্বন্দ্বি কে, অর্থাৎ কংগ্রেসের তরফ থেকে মান্ডিতে কে দাঁড়াচ্ছেন?

শোনা যাচ্ছে, বর্তমান সাংসদ এবং কংগ্রেসের রাজ্য সভাপতি প্রতিভা সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিং কংগ্রেসের মান্ডির প্রার্থী হতে পারেন। তিনিই লড়বেন কঙ্গনার বিরুদ্ধে। আগে এখানে প্রতিভা সিংয়ের দাঁড়ানোর কথা ছিল, কিন্তু তিনি সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করেছেন। প্রতিভা সিং তিন বছর আগে মান্ডির উপনির্বাচনে জিতেছিলেন। যেখানে ২০১৯ সালে, বিজেপির রাম স্বরূপ শর্মা মান্ডি থেকে নির্বাচনে জিতেছিলেন। আর কংগ্রেসের অশ্রয় শর্মা শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন। কিন্তু ২০২১ সালে শর্মার মৃত্যুর পরে, এই আসনটি খালি হয়ে যায়, তখন উপনির্বাচনে কংগ্রেস জয়লাভ করে। তথ্য অনুযায়ী, মান্ডি আসন থেকে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে লড়তে পারেন বিক্রমাদিত্য সিংহ। মান্ডি থেকে ছেলের নির্বাচনে লড়ার সম্ভাবনা প্রসঙ্গে প্রতিভা বলেছেন, “রাজ্য কংগ্রেস সভাপতি হয়ে আমি পুরো রাজ্যে কাজ করতে চাই। আমি নির্বাচনে লড়লে শুধু মান্ডি আসনেই সীমাবদ্ধ থাকব। দলের সিনিয়র নেতারা পরামর্শ দিয়েছিলেন যে বিক্রমাদিত্য একজন তরুণ মুখ এবং একজন তরুণ নেতা এবং তরুণদের সঙ্গে তার ভাল সংযোগ রয়েছে।” প্রতিভার ছেলে ও রাজ্যের মন্ত্রী বিক্রমাদিত্য সিংয়ের নাম ঘোষণা করতে পারেন দলীয় হাইকমান্ড। প্রতিভার প্রয়াত স্বামী বীরভদ্র সিং পাঁচবার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি মান্ডি আসন থেকে সাংসদও হয়েছেন। এই আসনে শক্ত রাজনৈতিক মাঠ তৈরি করেছে বীরভদ্র পরিবার ও কংগ্রেস। বীরভদ্র-প্রতিভার পুত্র বিক্রমাদিত্যও রাজনীতিতে বেশ সক্রিয়।

বিক্রমাদিত্য বর্তমানে একজন বিধায়ক এবং সুখু সরকারের ক্যাবিনেট মন্ত্রী। সোমবার কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিং বলেছেন, ‘তিনি মান্ডি থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। দল নির্দেশ দিলে আমি মান্ডি থেকে নির্বাচনে লড়তে প্রস্তুত। প্রার্থী যেই হোন না কেন, মান্ডি থেকে কংগ্রেসের জয় নিশ্চিত করবেন। আগামী ১৩ এপ্রিল কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হবে এবং শিগগিরই নাম চূড়ান্ত করা হবে। প্যানেলে আমার নামও আছে। দীর্ঘদিন ধরে মানুষের সেবা করেছি। আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হব।” তিনি আরও বলেন, ‘বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতের মান্ডি এলাকা পরিদর্শন করা উচিত ছিল যখন এই এলাকাটি বিপর্যয়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। হিমাচল প্রদেশের জন্য এটি ছিল শতাব্দীর সবচেয়ে বড় বিপর্যয়। আমি জানতে চাই সে এলাকায় কি উপস্থিত ছিল? তার বাড়ি মানালিতে এবং তিনি মান্ডি থেকে এসেছেন, তিনি কি মানালির লোকদের সঙ্গে দেখা করেছিলেন বা বিপর্যয়ের সময় সরকাঘাটের মানুষের সঙ্গে কথা বলেছিলেন? নির্বাচনের আগে বাজার পরিদর্শন করা ঠিক নয়। তাই এ অঞ্চলে কে কতটুকু অবদান রেখেছে তা দেখে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। গত এক বছর ধরে জনগণের মাঝে বসবাস করে মানুষের সেবা করে যাচ্ছি।” হিমাচল প্রদেশে চারটি লোকসভা আসন রয়েছে। এর মধ্যে রয়েছে হামিরপুর, মান্ডি, সিমলা এবং কাংড়া আসন। ২০১৯ সালে চারটি আসনই জিতেছিল বিজেপি। হিমাচল প্রদেশের চারটি লোকসভা আসনের জন্য নির্বাচন এবং ছয় বিদ্রোহী কংগ্রেস বিধায়কের অযোগ্যতার কারণে খালি হওয়া বিধানসভা আসনগুলির জন্য উপনির্বাচন ১ জুন অনুষ্ঠিত হবে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ