‘ধুরন্ধর ২’-এর ২১ দৃশ্যে কাঁচি চালাল CBFC, কী কী বাদ পড়ল?

এবার শোনা গেল, রণবীর সিংহ অভিনীত এই ছবিটি সেন্সর বোর্ড থেকে 'A' সার্টিফিকেট পেয়েছে। তবে ছবিটি প্রথম পর্বের চেয়ে দীর্ঘ হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র একদিন বাকি! আগামিকাল তথা ১৯ মার্চ মুক্তি পাচ্ছে আদিত্য ধরের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ধুরন্ধর ২’। ছবির প্রথম ভার্সন বলিউডকে ১,৩০০ কোটি টাকার ব্যবসা দিয়েছিল। তাই উচ্চ প্রত্যাশা রয়েছে ছবিটির সিক্যুয়ালকে ঘিরে। ইতিমধ্যেই জানা গিয়েছে, ছবিটি ওপেনিং-এই ২০০ কোটি টাকা আয় করবে। এবার শোনা গেল, রণবীর সিংহ অভিনীত এই ছবিটি সেন্সর বোর্ড থেকে ‘A’ সার্টিফিকেট পেয়েছে। তবে ছবিটি প্রথম পর্বের চেয়ে দীর্ঘ হবে, যার দৈর্ঘ্য ২২৯.৬ মিনিট বা প্রায় ৩ ঘন্টা ৫০ মিনিট। কিন্তু CBFC নির্মাতাদের ছবির বেশকিছু দৃশ্যে কাটছাঁটের নির্দেশ দিয়েছে, যার মধ্যে রয়েছে অশ্লীল শব্দ মিউট করা, মাদকের দৃশ্য সম্পর্কে সতর্কবার্তা যোগ করা, ভয়ঙ্কর দৃশ্যগুলি বাদ দেওয়া, সাবটাইটেলে নোটবন্দীর তারিখ পরিবর্তন করা এবং ছবিতে প্রধানমন্ত্রী মোদির কোনও প্রসঙ্গ ব্যবহার না করা।

এইসব কাটছাঁটের পর ছবিকে একটি আনুষ্ঠানিক শংসাপত্র দিয়েছে CBFC। মোট ২১ টি দৃশ্যে কাটছাঁট করতে বলা হয়েছে। এই সব নির্দেশের পর ছবির রানটাইম বেড়ে গিয়েছে। এছাড়া বিষয়বস্তু সতর্কীকরণ এবং ঔষধ সংক্রান্ত দাবিত্যাগ স্লাইড যুক্ত করা হয়েছে। অশ্লীল শব্দ এবং নির্দিষ্ট কিছু শব্দ পরিবর্তন করা হয়েছে। সহিংসতার দৃশ্য বাদ দেওয়া হয়েছে। যেমন, মাথায় আঘাত, শিরশ্ছেদ, চোখ উপড়ে ফেলার দৃশ্য কেটে দেওয়া হয়েছে। সাবটাইটেল সম্পাদনা করা হয়েছে। ভুল লেখা মুছে ফেলা হয়েছে এবং সংশোধন করা হয়েছে। লাহোরকে দিল্লিতে পরিবর্তন করা হয়েছে। গানের সাবটাইটেল যোগ করা হয়েছে। সিবিএফসি ‘ধুরন্ধর ২’ থেকে ১ মিনিট ৩৪ সেকেন্ডের ফুটেজ কেটে বাদ দিয়েছে।

ছবিটির চূড়ান্ত দৈর্ঘ্য এখন ২২৯ মিনিট। সেন্সর বোর্ড মোট ২১টি দৃশ্য কেটেছে। কিছুদিন আগে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। সেটি দেখে স্পষ্ট হয়ে গিয়েছে যে, দ্বিতীয় পর্বে প্রথমটির চেয়ে বেশি হিংস্র হবে। ট্রেলারে রণবীর সিংহকে পুরোদস্তুর আগ্রাসী রূপে দেখা গিয়েছে। সিনেমায় তাঁর চরিত্র হামজা আলী মাজারির জাসকিরাত সিং রাঙ্গি হয়ে ওঠার যাত্রাপথ দেখানো হবে। ‘ধুরন্ধর ২’ একটি সর্বভারতীয় চলচ্চিত্র। ইতিমধ্যেই অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান কয়েক কোটি ছাড়িয়েছে। ছবিটি মুক্তির প্রথম দিনেই বক্সঅফিসে ঝড় তুলতে পারে। আশা করা হচ্ছে, ছবিটি প্রথম দিনেই বিশ্বব্যাপী ২০০ কোটি টাকার বেশি সংগ্রহ করবে। মনে হচ্ছে, ঈদে মুক্তি পাওয়ায় ছবিটি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ