আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জানেন কি, ৩৪ বছর আগে গৌরিকে প্রথম ভ্যালেন্টাইন উপহার কী দিয়েছিলেন শাহরুখ

নিজস্ব প্রতিনিধি: শুধু পাঠানের সুবাদেই নয়, সর্বদা সোশ্যাল মিডিয়া হোক বা সংবাদমাধ্যমের আলোচনায় থাকেন কিং খান শাহরুখ। যিনি রিল-রিয়েল উভয় জীবনেই রোমান্সের অবিসংবাদিত রাজা হিসেবে গণ্য হন। যিনি বারবার রোম্যান্সের সংজ্ঞা দিয়েছেন। কোটি কোটি ভক্তদের হৃদয়ে অলওয়েজ রাজ করে চলেছেন শাহরুখ খান। এত সুপারহিট নায়িকাদের সঙ্গে অভিনয় করেও তিনি বরাবরই ‘এক নারীতেই আসক্ত’ বলে দাবি করে এসেছেন। শুধু অভিনয়েই নয়, বাস্তব জীবনেও তিনি হিরো। ভালোবাসা দিবসে আমরা জানব, বাদশা তাঁর স্ত্রীকে প্রথম ভ্যালেন্টাইনস উপহার হিসেবে কীদিয়েছিলেন। অভিনয়ে আসার অনেক আগেই বিয়ে হয়ে যায় শাহরুখের। কলেজে পড়াকালীনই গৌরীর সঙ্গে তাঁর প্রেম হয়, এবং বিয়ে। তাঁদের প্রেমকাহিনীও বেশ ফিল্মি।

সম্প্রতি শাহরুখ ভক্তদের সঙ্গে একটি টুইটার চ্যাটের সময়, প্রকাশ করেছিলেন যে, তিনি ৩৪ বছর আগে স্ত্রী গোরিকে প্রথম ভ্যালেন্টাইন্স উপহার কী দিয়েছিলেন। জানিয়েছিলেন, প্লাস্টিকের কানের দুল উপহার দিয়েছিলেন তিনি। ছয় বছর ডেট করার পরেই ১৯৯১ সালে SRK এবং গৌরির বিয়ে হয়। ভক্তদের সঙ্গে চ্যাট চলাকালীন, কিং খান আরও বলেন, ৩৪ বছর আগে ভ্যালেন্টাইনে গৌরিকে প্রথম উপহার হিসেবে গোলাপী প্লাস্টিকের কানের দুল দিয়েছিলেন। বর্তমানে এসআরকে-উৎসব চলছে গোটা দেশে। তাঁর অভিনীত পাঠান ইতিমধ্যেই ১০০০ কোটির বাজেট ছুঁয়েছে।

এটি একটি স্পাই-থ্রিলার, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত। চলচ্চিত্রটি একটি গোপন এজেন্টকে ঘিরে আবর্তিত হয় যে একটি বিপজ্জনক মিশন হাতে নেয়। এই ছবিতে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। জন আব্রাহাম প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করেছেন, আর সালমান খান টাইগার ফ্র্যাঞ্চাইজি থেকে টাইগারের ভূমিকায় পুনরায় অভিনয় করেছেন। পাঠান বর্তমানে হিন্দি, তামিল এবং তেলেগুতে বিশ্বব্যাপী থিয়েটারে দাপিয়ে বেড়াচ্ছে।জিরো (2018) এর পর এটি SRK-এর প্রথম বড় রিলিজ। পাঠান-এর পরে, তাঁকে রাজকুমার হিরানির ডানকি এবং অ্যাটলি-পরিচালিত জওয়ানে দেখা যাবে।

Published by:

Share Link:

More Releted News:

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই আমার সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ অন্তঃসত্ত্বা দীপিকা, ভাইরাল ছবি

কমেডি শোতে হিন্দুধর্মকে অপমান, ভারতীর বিরুদ্ধে FIR খারিজ করল বম্বে হাইকোর্ট

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ