নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে চলছে নবরাত্রি। উৎসবের মেজাজে রয়েছেন সকলে। এর মাঝেই সাত সকালে অভিনেতা অজয় দেবগণের বাড়িতে অভিযান চালাল বৃহন্মুম্বই পুরসভার আধিকারিকরা। অজয়ের জুুহুর বাড়ির একাংশে অবৈধ নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছিল বিএমসি। অজয়কে ওই নির্মাণকাজ বন্ধের জন্য কয়েকদিন আগেই নোটিস দিয়েছিল বৃহন্মুম্বই পুরসভা। তারপরেই আজ, শনিবার সকালে আচমকাই হাতুড়ি নিয়ে গিয়ে পুরসভার কর্মীরা জুহুর বাংলোর অবৈধ অংশ ভেঙে গুঁড়িয়ে দেয়।

৭,৮০২ বর্গফুটের এই বাংলোটি জুহুর কাপোল কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত। বৃহন্মুম্বই পুরসভার তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় অনুমতি না নিয়েই বাংলোটিতে অভ্যন্তরীণ পরিবর্তন, পার্টিশন দেওয়াল নির্মাণ, জানালার কাঠামোয় রদবদল এবং অন্যান্য কাঠামোগত কাজ চালানো হচ্ছিল। অজয় দেবগণ সেই বিষয়ে কিছুই পুরসভাকে জানায়নি বলে অভিযোগ। এই বিষয়ে ১০ সেপ্টেম্বর বিএমসি (BMC) মুম্বই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন অ্যাক্ট-এর ৩৫৪এ ধারার অধীনে একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করে। এতে কাজ অবিলম্বে বন্ধ করার এবং বৈধ নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযোগ, তাতে কর্ণপাত না করেই অজয়ের বাংলোতে নির্মাণকাজ চলছিল। নোটিসদেওয়ার পরও কাজ থামাননি তিনি। তারপরেই হস্তক্ষেপ করে পুরসভা। বিল্ডিং বিভাগের কর্মীদের পাঠিয়ে অজয়ের বাড়ির কাঠামোটির অবৈধ অংশগুলি ভেঙে ফেলা হয়।

আরও পডুন: অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

যদিও গোটা বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি অজয় দেবগণ। অবৈধ নির্মাণের পাশাপাশি অজয় ফেঁসে রয়েছেন বিমল পানমশলার বিজ্ঞাপন নিয়ে। মহারাষ্ট্র ফুড ডেভেলপমেন্ট অথরিটি (FDA) তাঁকে ওই বিজ্ঞাপন করার ও ভুল তথ্য কেন প্রচার করা হয়েছে, তার কারণ দর্শাতে নোটিস দেওয়া হয়েছে। সেই সঙ্গে অভিনেতা শাহরুখ খান ও টাইগার শ্রফকেও একই কারণ দর্শানোর নোটিস (show-cause notice) দিয়েছে তুকারাম মুন্ডের দফতর।

‘তোমাকে সবসময় মিস করি’, স্মিতা পাতিলের ৭১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন স্বামী রাজ বব্বর

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

গন্ধরাজ সন্দেশের সুবাসে মাতবে মন, বাড়িতেই বানান সুগন্ধি মিষ্টি

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

পুজোর সন্ধের আড্ডায় ঘরোয়া উপকরণে পাটপাতার বড়া বানিয়ে চমকে দেন অতিথিদের

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

দুদিনেই সমস্ত রেকর্ড ভাঙল রজনীকান্তের ‘জেলর ২’, বিশ্বব্যাপী ছবির আয় ৩০০ কোটি ছুঁই ছুঁই

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, হলুদ কার্ডের বদলে রেফারির হাতে দেখা গেল ইলেকট্রনিক কার্ড’

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার