অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্দীপ ঘোষের জামিন ঘিরে ফের উত্তপ্ত আর জি কর কাণ্ডের আবহ। দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে আসা চিকিৎসক মহল ও প্রতিবাদীদের একাংশের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। প্রাক্তন অধ্যক্ষের জামিনের খবর সামনে আসতেই সিবিআইয়ের তদন্তপ্রক্রিয়া থেকে শুরু করে বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তাঁরা। একাধিক চিকিৎসক সংগঠনের দাবি, এতদিন ধরে আন্দোলন, প্রতিবাদ এবং বিচারের দাবিতে সরব হওয়ার পরেও নির্যাতিতার পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত। এই পরিস্থিতিতে পুজোর পর ফের বৃহত্তর আন্দোলনের ইঙ্গিতও দিয়েছেন চিকিৎসকরা।

সন্দীপ ঘোষের জামিন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সংগঠনের তরফে এই ঘটনাকে কটাক্ষ করে বলা হয়েছে, ‘এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার!’ তাঁদের বক্তব্য, অভয়ার বিচারের দাবিতে যাঁরা রাস্তায় নেমেছিলেন, তাঁদের দীর্ঘ অপেক্ষার পরেও একাধিক প্রশ্নের উত্তর অধরা থেকে গিয়েছে। প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। সংগঠনের মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দেখে মনে হচ্ছে, অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় যেন কারও কোনও দায় নেই। গোটা ব্যবস্থার দিকে আঙুল তুলে তাঁদের কটাক্ষ, যেন বার্তা দেওয়া হচ্ছে, ‘নো ওয়ান কিল্ড অভয়া!’ একইসঙ্গে ব্যাঙ্গাত্মক সুরে সংগঠনের প্রশ্ন। এবার কি সন্দীপ ঘোষকে ফের স্বাস্থ্য ভবনে কোনও গুরুত্বপূর্ণ পদে, এমনকি অধ্যক্ষ বা ডিএমই পদেও দেখা যাবে? সন্দীপ ঘোষের জামিনের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আর জি কর আন্দোলনের অন্যতম পরিচিত মুখ দেবাশিস হালদার। তাঁর অভিযোগ, সিবিআইয়ের তদন্তে ব্যর্থতার পাশাপাশি বিচারব্যবস্থা এবং সরকারের অবস্থান নিয়েও একাধিক প্রশ্ন তৈরি হয়েছে।

আরও পড়ুন: কৃষকদের দুর্দিনে মানবিক উদ্যোগ সরকারি আধিকারিকদের, দান করবেন নিজেদের বেতন

দেবাশিসের বক্তব্য, সরকার পরিবর্তনের পর অনেকেই আশা করেছিলেন, এবার হয়তো আর জি কর কাণ্ডে ন্যায়বিচার পাওয়া যাবে। নতুন করে দায়িত্ব নেওয়ার পর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলেই মনে করছেন তিনি। তাঁর দাবি, পরিস্থিতি কার্যত আগের মতোই রয়ে গিয়েছে। অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের তরফে চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, লক্ষ লক্ষ মানুষের আন্দোলন এবং প্রতিবাদকে কার্যত গুরুত্ব দিচ্ছে না সিবিআই। নির্যাতিতার পরিবারের সঙ্গে এমন আচরণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন তিনি। তাঁর দাবি, তদন্তকারী সংস্থাকে অবিলম্বে নিজেদের কাজের জন্য জবাবদিহি করতে হবে। একইসঙ্গে দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ করে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার কথাও বলেছেন তিনি। সন্দীপ ঘোষের জামিন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামের সভাপতি কৌশিক চাকি। তাঁর বক্তব্য, আদালত থেকে জামিন পাওয়া আর অপরাধ থেকে মুক্তি পাওয়া এক বিষয় নয়। জামিনের অর্থ এই নয় যে সংশ্লিষ্ট ব্যক্তি নির্দোষ প্রমাণিত হয়েছেন। তবে তাঁর আশঙ্কা, এবার হয়তো সন্দীপ ঘোষকে পুনরায় সরকারি চাকরিতে ফেরানো কিংবা তাঁর মেডিক্যাল রেজিস্ট্রেশন ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হতে পারে। একইসঙ্গে হাসপাতালগুলিতে ফের ‘থ্রেট কালচার’ এবং দুর্নীতির চক্র সক্রিয় হয়ে ওঠার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। রাজনৈতিক প্রেক্ষাপট টেনে কৌশিকের কটাক্ষ, এবার সন্দীপ ঘোষের মাথার উপরে সবুজ ছাতা থাকবে, নাকি গেরুয়া সেদিকেই নজর থাকবে। এদিকে, সন্দীপ ঘোষের জামিনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সার্ভিস ডক্টরস ফোরামও। সংগঠনের চিকিৎসক সজল বিশ্বাসের অভিযোগ, সিবিআইয়ের তদন্তের ধরন সাধারণ মানুষের মধ্যে তদন্তকারী সংস্থার প্রতি আস্থা কমিয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে দুর্গাপুজো মিটলেই ফের বৃহত্তর আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পরোটা হোক বা কচুরি, সঙ্গে রাখুন বেদানার এই চাটনি, রইল রেসিপি

‘ফের আন্দোলনে নামব,’ সন্দীপ ঘোষ জামিন পেতেই বললেন অভয়ার বাবা

‘তোমাকে সবসময় মিস করি’, স্মিতা পাতিলের ৭১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন স্বামী রাজ বব্বর

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

গন্ধরাজ সন্দেশের সুবাসে মাতবে মন, বাড়িতেই বানান সুগন্ধি মিষ্টি

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

পুজোর সন্ধের আড্ডায় ঘরোয়া উপকরণে পাটপাতার বড়া বানিয়ে চমকে দেন অতিথিদের

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, হলুদ কার্ডের বদলে রেফারির হাতে দেখা গেল ইলেকট্রনিক কার্ড’