‘যেখানে কলাকুশলীদের দাস মনে করা হয়, সেই পুরস্কার আমি চাইনা’, বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী

স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল আর খান তার টুইটের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “ভাই সাহেব সঠিক সিদ্ধান্ত। সাহসী সিদ্ধান্ত। তোমাকে স্যালুট।”

Share:

নিজস্ব প্রতিনিধি: বরাবরই বিতর্কের অন্য নাম বিবেক অগ্নিহোত্রী। সব সময়েই প্রতিবাদী মেজাজে প্রকাশ্যে ধরা দিতে ভালবাসেন ‘দ্য কাশ্মীর ফাইল’ পরিচালক। এদিকে বেফাঁস মন্তব্যের কারণে আইনি বিপাকেও পড়েছেন একাধিক বার। তবে এবার সংবাদের শিরোনামে আসার কারণ কী তাঁর? আসলে দিন কয়েক আগেই ঘোষিত হয়েছে চলতি বছরের ফিল্মফেয়ার পুরস্কারের তালিকা। যে তালিকায় নাম ছিল বিবেক অগ্নিহোত্রীরও।

কিন্তু ফিল্মফেয়ার পুরস্কার প্রত্যাখ্যান করেছেন পরিচালক। সঙ্গে তিনি এই পুরষ্কারকে “অনৈতিক এবং সিনেমা বিরোধী” বলে অভিহিত করলেন। চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রী আসন্ন ফিল্মফেয়ার পুরষ্কার গ্রহণে একেবারেই ইচ্ছুক নন। যেখানে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে তাঁর চলচ্চিত্র ‘দ্য কাশ্মীর ফাইলস’ সেরা পরিচালক সহ সাতটি বিভাগে মনোনীত হয়েছে। বিবেকের কথায়, তিনি “নিপীড়নমূলক এবং দুর্নীতিগ্রস্ত পুরস্কারের অংশ হতে চান না। যেখানে লেখক, পরিচালক, অন্যান্য এইচওডি এবং চলচ্চিত্রের কলাকুশলী সদস্যদের সঙ্গে প্রতিনিয়ত নিকৃষ্ট আচরণ করা হয় সেই পুরস্কার তিনি চান না।”  

ফিল্মফেয়ার সম্পর্কে একটি ঘোষণা করে, বিবেক বৃহস্পতিবার টুইটারে লিখেছেন, “আমি মিডিয়া থেকে জেনেছি যে দ্য কাশ্মীর ফাইলস ৬৮ তম ফিল্মফেয়ার পুরস্কারের জন্য ৭ টি বিভাগে মনোনীত হয়েছে। কিন্তু আমি বিনয়ের সঙ্গে এটিকে অনৈতিক এবং সিনেমা বিরোধী পুরস্কার হিসেবে চিহ্নিত করছি। ফিল্মফেয়ারে, সঞ্জয় বানসালি বা সুরজ বরজাতিয়ার মতো মাস্টার ডিরেক্টরদের কোনও মুখ নেই। এখানে সঞ্জয় বনসালিকে দেখতে আলিয়া ভাটের মতো, সুরজকে মিস্টার বচ্চনের মতো এবং অনিষ বাজমিকে কার্তিক আরিয়ানের মতো দেখতে। তাই এই অপমানজনক ব্যবস্থার অবসান হওয়া উচিত। অতএব, বলিউডের একটি দুর্নীতিগ্রস্ত, অনৈতিক এবং ছদ্মবেশী প্রতিষ্ঠার বিরুদ্ধে আমি এই জাতীয় পুরস্কার গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।” যারা জিততে পারেনি তাঁদের অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, যারা জিতবে তাঁদের সবাইকে আমার অভিনন্দন এবং যারা জিতবে না তাঁদেরকে আরও বেশি শুভেচ্ছা।” স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল আর খান তার টুইটের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “ভাই সাহেব সঠিক সিদ্ধান্ত। সাহসী সিদ্ধান্ত। তোমাকে স্যালুট।”

 

আজকের রাশিফল: লক্ষ্মীর আশীর্বাদে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন…

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে