‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Share:

প্রকৃতি যখন রুদ্ররূপ ধারণ করে, তখন তার সামনে যেন অসহায় হয়ে পড়ে মানুষ। নেপালে সাম্প্রতিক ভয়াবহ হড়পা বান যেন সেই কথাই আরও একবার মনে করিয়ে দিল। মাত্র কয়েক মিনিটের প্রবল জলস্রোতে লন্ডভন্ড হয়ে গিয়েছে একের পর এক এলাকা। কোথাও ভেসে গিয়েছে বাড়িঘর, কোথাও আবার পুরো গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বিপর্যয়ের পর নেপালের বহু এলাকায় এখন শুধুই ধ্বংসের ছবি। প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। নিখোঁজ বহু। নেপালের এই বিপর্যয় ঘুম  কেড়েছে অভিনেত্রী মণীষা কৈরালার। গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। 

সংবাদ মাধ্যমকে দেওয়া  সাক্ষাৎকারে মনীষা জানান, বিপর্যয়ের শিকার মানুষদের কথাই এই মুহূর্তে তাঁর প্রথম ভাবনা। তিনি সকলকে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করার পাশাপাশি তাঁদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন। তাঁর কথায়, সীমান্ত বা পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে জরুরি। তিনি বলেছেন, ‘আমার প্রথম ভাবনা সেই মানুষদের জন্য, ভুক্তভোগীদের জন্য, যারা কষ্ট পাচ্ছেন। তাদের জন্য প্রার্থনা। আমার মনে হয়, আমাদের সকলেরই তাদের জন্য প্রার্থনা করা উচিত। মানবিক পর্যায়ে এত বিপুল পরিমাণ মানুষের দুর্ভোগ দেখাটা এক হৃদয়বিদারক পরিস্থিতি।’

আরও পড়ুন: আচমকা হড়পা বানের কবলে পড়লে কী করবেন? প্রাণ বাঁচাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

নেপালের এই ভয়াবহ দুর্যোগের আকস্মিকতায় রীতিমতো হতবাক মনীষা। বলেছেন, বহু বছর আগে নেপালে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি ফিরে এসেছে। অভিনেত্রী বলেন, এমন ভয়াবহ বন্যা ও প্রকৃতির তাণ্ডবের দৃশ্য তিনি আগে কখনও দেখেছেন বলে মনে পড়ে না। তাঁর কথায়, ‘এমন দৃশ্য, এমন খবর, এমন ঘটনা আমি আগে কখনো দেখিনি। আমার মনে হয় না, আমাদের মধ্যে অনেকেই এই ধরনের বন্যা বা প্রকৃতির এই ধরনের তাণ্ডব আগে দেখেছে। আর আমাদের সকলেরই প্রার্থনা করা প্রয়োজন, এবং সমর্থন ও সাহায্যের জন্য আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে।’ 

‘পুলিশের মধ্যে দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

আচমকা হড়পা বানের কবলে পড়লে কী করবেন? প্রাণ বাঁচাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল