এই মুহূর্তে

তৃণমূলের টিকিট না পেয়ে ডিগবাজি খেয়ে শমীকের প্রশংসায় পঞ্চমুখ ইমন

নিজস্ব প্রতিনিধি: সবসময় আলোচনায় থাকতে ভালবাসেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। প্রসেনজিৎ-ঋতুপর্ণার ‘প্রাক্তন’ সিনেমায় গান গেয়ে খ্যাত হয়েছিলেন তিনি। তবে বিনোদনের পাশাপাশি রাজনীতির সঙ্গেও তাঁর ভাল যোগাযোগ রয়েছে। তৃণমূলের পাঁচালি গেয়ে বিষয়টি জানান দেন তিনি নিজেই। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন ইভেন্টেও তাঁকে দেখা গিয়েছে। যদিও বাংলার তারকাদের সঙ্গে তৃণমূলের মেলবন্ধন অত্যন্ত গভীর। TMC-র পাঁচালি গেয়ে ট্রোলডও হয়েছিলেন তিনি। যদিও সারেগামামা রিযেলিটি শো থেকে রক্তদান শিবির, সবেতেই তাঁর অংশগ্রহণ নিয়ে নেটপাড়ায় কটাক্ষের ঝড় ওঠে। তৃণমূলের সঙ্গে তাঁর এত মাখামাখি দেখে ধরে নেওয়া হয়েছিল, হয়তো আসন্ন বিধানসভা নির্বাচনের তৃণমূলের টিকিট পাবেন তিনি। ঘাসফুলের প্রার্থী হয়ে ভোটে লড়বেন তিনি। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের তরফে তাঁকে বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয়। এছাড়া দিন কয়েক মায়ের মৃত্যুবার্ষিকীতে একটি ছবি শেয়ার করে চরম ট্রোলের সম্মুখীন হয়েছিলেন ইমন।

কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি এবং রাগে সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর পরামর্শে রাতারাতি তিনি সিদ্ধান্ত বদল করেন এবং সোশ্যাল মিডিয়ায় কামব্যাক করেন। এতকিছুর পরেই তাঁর তৃণমূলে যোগদানের জল্পনা তুঙ্গে ওঠে। কিন্তু গত সপ্তাহে তৃণমূলের ২৯১ আসনের ঘোষণা হতেই ভাগ্য শিকেয় ওঠে ইমনের। তালিকায় তাঁর নাম নেই। এরপর থেকেই তাঁর কন্ঠে অন্য সুর। এখন তাঁর মুখে শোনা যাচ্ছে বঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের প্রশংসা। হঠাৎ উলট পুরাণ কেন? সম্প্রতি একটি পডকাস্টে এসে হঠাৎ-ই তৃণমূলের প্রতিপক্ষ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের গুনগান করতে শুরু করেন ইমন। তিনি বলেন, ‘আমি শমীক ভট্টাচার্যের বীভৎস ফ্যান। ১০০ শতাংশ ফ্যান। কয়েকদিন আগে আমি ওঁর একটা সাক্ষাৎকার দেখছিলাম, তিনি কী ভাল আবৃত্তি করেন। খুব ভাল লেগেছে আমার তাঁর ইন্টারভিউটা। তার পর থেকে আমি ওঁর ফ্যান হয়ে গিয়েছি। তাঁর মুখে কখনই কারও সম্পর্কে অযাচিত খারাপ কথা শুনিনি, কী সুন্দর করে কথা বলেন উনি। আমি এখানে বলছি, সবসময় বলব, আমি তাঁর একজন বড় ভক্ত।’

যদিও গোটা ভিডিওটি এখনও প্রকাশ্যে আসেনি। তবে যেটুকু অংশ সোশ্যাল মিডিয়ায় এসেছে, তাই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। শুরু হয়েছে তাঁকে নিয়ে কটাক্ষের ঝড়। একজন লিখেছেন, ‘যেই বুঝেছেন হওয়া ঘুরে যেতে পারে অমনি পাঁচালি ছেড়ে আবৃত্তি…।’ আর একজন লিখেছেন, ‘এই রে, তৃণমূলে কিছু সুবিধা করতে পারল না, এবার বোধহয় বিজেপিতে। প্ল্যান এ না হলে প্ল্যান বি’। প্রসঙ্গত, ট্রোলিংয়ের জেরে কিছুদিন আগে ফেসবুকে লাইভে এসে গায়িকা ঘোষণা করেছিলেন, তিনি আর সমাজমাধ্যমে ব্যক্তিগত পোস্ট করবেন না তিনি। শুধুমাত্র কাজের মাধ্যম হিসাবেই তাঁর পেজ ব্যবহার হবে। এছাড়া প্রার্থী তালিকায় তাঁর নাম না থাকায়, নিন্দুকদের তুলোধনা করেছিলেন গায়িকা। এবছর আন্তর্জাতিক ভাষা দিবসের দিন, তাঁকে বঙ্গবিভূষণে সম্মানিত করার পর থেকেই নিন্দুকরা দাবি করেন, নিজের যোগ্যতায় নয়, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ার জেরেই তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে। কিন্তু এখন উলট পুরাণ, তবে কি এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন ইমন চক্রবর্তী?

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ট্রাইবুনালের জন্যে গিয়ে সারাদিন কাটিয়ে বিফল হয়ে ফিরে যাচ্ছেন অসংখ্য মানুষ

SIR তালিকায় পরিবারের সকলের নাম বিচারাধীন, আতঙ্কে ব্রেন স্টোকে আক্রান্ত মহিলা

হরিশচন্দ্রপুরে প্রচারে বেরিয়ে বাড়ি তৈরীর রাজমিস্ত্রির জোগানদার হলেন বিজেপি প্রার্থী

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ, পানিহাটিতে প্রার্থী আরজি করের খুন হওয়া চিকি‍ৎসকের মা

পুরুলিয়ার কোটশিলায় মূর্তি ভাঙচুর ঘিরে রাজনৈতিক তরজা, গ্রেফতার চার

বসিরহাটে একাধিক গ্রামে সকল ভোটারদের নাম ডিলিট সাপ্লিমেন্টারি তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ