পর্নোগ্রাফি সাইটে নিজের বিকৃত ছবি দেখে ভেঙে পড়েছিলেন জাহ্নবী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক অস্বস্তিকর অভিজ্ঞতার কথা তুলে ধরলেন, যা আজও তাঁকে নাড়িয়ে দেয়। কৈশোরে মাত্র ১৫ বছর বয়সে একটি পর্নোগ্রাফি সাইটে নিজের বিকৃত ছবি দেখতে পাওয়ার ঘটনা শেয়ার করে তিনি সোশ্যাল মিডিয়ার খারাপ দিক নিয়ে প্রশ্ন তুলেছেন। 

অভিনেত্রী জানান, স্কুলে পড়ার সময় সহপাঠীদের মাধ্যমে তিনি প্রথম বিষয়টি জানতে পারেন। “ওটা ডিপফেক ছিল কি না জানি না, কিন্তু আমার ছবি ওই ধরনের সাইটে দেখা— সেটা খুবই অদ্ভুত এবং অস্বস্তিকর অভিজ্ঞতা ছিল,” বলেন তিনি। সেই সময় থেকেই জনসমক্ষে থাকা মানুষের ব্যক্তিগত নিরাপত্তা কতটা ঝুঁকির মুখে পড়তে পারে, তা বুঝতে শুরু করেন জাহ্নবী।

আরও পড়ুন:যৌন নির্যাতন মামলায় মালয়ালম পরিচালককে ৩ দিনের পুলিশি হেফাজতে পাঠাল আদালত 

শুধু অতীত নয়, বর্তমানেও AI প্রযুক্তির মাধ্যমে তৈরি ভুয়ো ছবি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর কথায়, এমন অনেক ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে, যা তিনি কখনও তোলেননি বা সেই ধরনের পোশাকও পরেননি। কিন্তু সাধারণ মানুষ সেগুলোকেই সত্যি বলে ধরে নেয়। এর ফলে তাঁর পেশাগত জীবনেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন অভিনেত্রী।জাহ্নবী আরও বলেন, “কখনও যদি কোনও পরিচালককে বলি যে আমি কোনও নির্দিষ্ট পোশাকে স্বচ্ছন্দ নই, তখন এই ভুয়ো ছবিগুলো সামনে এনে প্রশ্ন তোলা হতে পারে।” এই পরিস্থিতি মানসিক চাপও তৈরি করে বলে স্বীকার করেন তিনি। তবে এত কিছুর পরও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে দ্বিধার কথাও জানান অভিনেত্রী। তাঁর মতে, অনেক সময় মানুষ ধরে নেয় যে সেলিব্রিটিদের এসব সহ্য করতেই হয়। কিন্তু বাস্তবে এই ধরনের ঘটনা গভীরভাবে প্রভাব ফেলে।এই প্রসঙ্গে জাহ্নবীর বক্তব্য, ডিজিটাল যুগে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা , আর এই বিষয়ে আরও সচেতনতা জরুরি।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?