‘১০০ কোটিও কম’! পবন সিংহের স্ত্রীর ১০ কোটির খোরপোশ দাবিকে সমর্থন প্রেমিকা অক্ষরার

পবনের বিবাহ বিচ্ছিন্না হতে চলা স্ত্রী জ্যোতি সিংহ পবনের কাছ থেকে ১০ কোটি টাকা ভরণপোষণ দাবি করেছেন। আর এই বিষয়টি সমর্থন করেছেন ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বৈবাহিক জীবন নিয়ে বিপাকে পড়েছেন ভোজপুরি সুপারস্টার-রাজনীতিবিদ পবন সিংহ। জানা গিয়েছে, পবনের বিবাহ বিচ্ছিন্না হতে চলা স্ত্রী জ্যোতি সিংহ পবনের কাছ থেকে ১০ কোটি টাকা ভরণপোষণ দাবি করেছেন। আর এই বিষয়টি সমর্থন করেছেন ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিংহ। যিনি আগে পবনের সঙ্গে সম্পর্কে ছিলেন। তিনি এটিকে জ্যোতির যোগ্য অধিকার বলে দাবি করেছেন। এবং তিনি আশা করছেন, পবন জ্যোতিকে ভরণপোষণের সব টাকা মিটিয়ে দেবেন। ২০১৮ সালে জ্যোতিকে বিবাহ করেছিলেন পবন সিংহ। এরপর থেকে তাঁদের সম্পর্ক ঝামেলায় জর্জরিত। পবনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন জ্যোতি। তিনি পরকীয়ার অভিযোগ করেছেন অভিনেতার বিরুদ্ধে।

দিন কয়েক আগেও তিনি অভিযোগ করেছিলেন, পবন তাঁকে তাঁর বাড়িতে ঢুকতে দিচ্ছে না। পুলিশ মোতায়েন করে রেখেছেন, যাতে জ্যোতি তাঁর বাড়িতে ঢুকতে না পারেন। এর মধ্যেই পবনের প্রাক্তন প্রেমিকা অক্ষরা সিংহ জানালেন, জ্যোতি পবনের থেকে ১০ কোটি টাকা ভরণপোষণের দাবি করেছেন। তিনি বিষয়টি সমর্থন করে বলেন, ‘কোনও মেয়েকে আপনি যখন বিয়ে করে আপনার বাড়িতে নিয়ে যাবেন, তখন তাঁর দায়িত্বও আপনার। তাই সেই মেয়েটির অধিকার বিবাহ বিচ্ছেদের পর স্বামীর কাছ থেকে ভরণপোষ ণের দাবি কেয়া। যদি ১০ কোটি দাবি করে, বা ২০ কোটি দাবি করে বা যদি ১০০ কোটিও দাবি করে, তাহলে তা দেওয়া উচিত।’ একটি প্রতিবেদন অনুসারে, অক্ষরা জানিয়েছেন, পবনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল ‘বন্ধনবদ্ধ’, কারণ অভিনেতা তাঁকে একটি সম্পর্কের চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করেছিলেন। তাই এটি একটি ‘চুক্তিভিত্তিক সম্পর্ক’ ছিল।

ভোজপুরি সিনেমার ‘পাওয়ার স্টার’ হিসেবে পরিচিত পবন সিংহ ব্যক্তিগত জীবনে দু’বার বিবাহ করেছেন। তাঁর প্রথম স্ত্রী নীলম দেবী তাঁদের বিয়ের পরপরই আত্মহত্যা করে মারা যান। পরে তিনি জ্যোতি সিংহকে বিয়ে করেন, কিন্তু তাঁদের সম্পর্ক বিতর্কিত এবং নানা অভিযোগের জর্জরিত। পবন ২০২২ সালে বিহারের আরা পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। কিন্তু ২০২৫ সালের অক্টোবরে, জ্যোতি অসহায়ভাবে কাঁদতে কাঁদতে একটি ভিডিও শেয়ার করে দাবি করেন যে, পবন তাঁকে তার লখনউয়ের বাড়িতে প্রবেশ করতে বাধা দিয়েছেন। তাঁর বাড়িতে মোতায়েন করা পুলিশ অফিসাররা তাঁকে প্রবেশে বাধা দেন। জানান যে, তাঁর স্বামী তার বিরুদ্ধে FIR দায়ের করেছেন। তিনি পুলিশের সামনে বিষ খাওয়ার হুমকিও দিয়েছিলেন। তবে পবন সমস্ত অভিযোগ অস্বীকার করেন। জ্যোতি পবনের বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর দাবি তুলে বলেন যে, তিনি তাঁকে গর্ভপাতের বড়ি খেতে বাধ্য করতেন। যখন তিনি তার বিরুদ্ধে কথা বলতেন তখন তাকে নির্যাতন করতেন। তবে, পবন এই অভিযোগও অস্বীকার করেছেন।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার