সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট, মধ্যরাতে ভক্তদের সাবধান করলেন জনি

সোশ্যাল মিডিয়ায় অভিনেতার ফেক অ্যাকাউন্টের অভিযোগ উঠল। অভিযোগ এনেছেন স্বয়ং জনিই। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি দ্বন্দ্বের পর থেকেই চর্চায়  রয়েছেন জনি ডেপ। অভিনেতা হিসাবে তাঁর যে খ্যাতি ও পরিচয় তা যেন এই কদিনে আরও বেশি বাড়তে চলেছে। শুধু তাই নয় এমন মুখরোচক আইনি জটিলতা তাকে বিশ্বব্যাপী ইন্টারনেটে ও সোশ্যাল মিডিয়ায় চর্চার শিখরে রেখেছে। আর এসবের সুযোগেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতার ফেক অ্যাকাউন্টের অভিযোগ উঠল। অভিযোগ এনেছেন স্বয়ং জনিই। 

রবিবার মধ্যরাতে তাঁর ভক্তদের সাবধান করেছেন জনি, জানিয়েছেন, তাঁর নামে একাধিক ফেক অ্যাকাউন্ট চালানো হচ্ছে। এই অ্যাকাউন্টগুলি সবই ভুয়ো। তাঁর সঙ্গে ওই অ্যাকাউন্টগুলির কোনও যোগাযোগ নেই। কাজেই তাঁর ভক্তরা যেন সেই ফাঁদে পা না দেন। এবং তাঁর অ্যাকাউন্ট ভেবে ভুল না করে বসেন। সোশ্যাল মিডিয়ায় নিজের অফিশিয়াল সমস্ত অ্যাকাউন্টের আইডি ভাগ করে নিয়ে জনি ডেপ জানিয়েছেন সেগুলি ছাড়া আর কোনও সাইট বা অ্যাকাউন্ট তাঁর নেই। তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ভুল কাজ করা হচ্ছে বলেও জানিয়েছেন। সঙ্গে জানায় তাঁর টিম এই সমস্যা নিরসনে কাজ চালাচ্ছে। 

উল্লেখ্য, প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি জটিলতা মিটিয়ে নিজের কাজে মন দিয়েছেন জনি। নতুন করে শুরু করছেন তাঁর অভিনয় ও সঙ্গীতের জীবন। নতুন গান রেকর্ডিংয়ের জন্যও প্রস্তুত তিনি। পাশাপাশি টেলিভিশনের পর্দাতেও চলতি মাসেই ফিরবেন বলে খবর। 

দুর্গাপুজোর পরেই কলকাতা পুরসভায় ভোট, ঘোষণা শুভেন্দু অধিকারীর

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে নিজেকে ৬.৩৬ কোটি টাকার ফেরারি উপহার দিলেন রণবীর

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

অকালে প্রয়াত সতীর্থ জোতার স্মরণে হাতে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর