‘রূহ বাবা’-র লুকে হাওড়া ব্রিজে কার্তিক আরিয়ান, শুটিং হচ্ছে লাহাবাড়িতেও

কারণ বেলা বাড়তেই ব্যস্ত হয়ে পড়বে হাওড়া ব্রিজ চত্বর। এদিন ‘ভুলভুলাইয়া ২’ ছবির 'রূহ বাবা'র লুকে মোটরবাইক চালাতে দেখা গেল কার্তিককে। মাথায় কালো বান্ডানা, পরনে কালো আলখাল্লা, রুদ্রাক্ষের মালা এবং চোখে রোদচশমা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় বলিউড তারকাদের আনাগোনা নিত্যদিনের। এই তো সপ্তাহ কয়েক আগেই কলকাতায় শুটিংয়ের জন্যে এসেছিলেন বলিউডের সুপারস্টার অভিনেত্রী কাজল। সঙ্গে এসেছিলেন জনপ্রিয় অভিনেতা রণিত রায়ও। তাঁর আসন্ন ছবি ‘মা’-এর বেশিরভাগ শুটিং হয়ে গেল পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। বীরভূম, শান্তিনিকেতন থেকে কলকাতার একাধিক জায়গায় শুটিং সেরেছেন তনুজা কন্যা। পাশাপাশি মা ও ছেলেকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজোও দিয়েছেন তিনি। সবকিছু সেরে গতকাল মুম্বইতে উড়ে গিয়েছেন কাজল। আর কাজলের প্রস্থানের পরেই কলকাতায় শুটিং করতে এলেন বলিউডের আরেক তারকা কার্তিক আরিয়ান। বর্তমানে অভিনেতা তাঁর আসন্ন ছবি ‘ভুল ভুলাইয়া ৩’-এর শুটিংয়ে ব্যস্ত। ইতিমধ্যেই বহু প্রতীক্ষিত এই ছবির ২ ধাপের শুটিং শেষ করেছেন তিনি।

এবার কলকাতায় ছবির তৃতীয় ধাপের শুটিং শুরু হল। তবে কার্তিক একাই এসেছেন, ছবির অন্য দুই প্রধান কাস্ট বিদ্যা বালন এবং তৃপ্তি দিমরি তাঁর সঙ্গে যোগ দেবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। আর কলকাতায় এসেই জোরকদমে শুটিং শুরু করেছেন অভিনেতা। আজ সকালেই আইকনিক হাওড়া ব্রিজে অভিনেতা ছবির সেই বিখ্যাত পোশাকে হাজির হলেন। স্বাভাবিকভাবেই তাঁকে দেখতে ভক্তদের ভিড় উপচে পড়ল। ‘ভুলভুলাইয়া ৩’-এর শুটিংয়ের জন্য সোমবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছেছেন কার্তিক আরিয়ান। ভোরবেলাতেই হল শুটিং। কারণ বেলা বাড়তেই ব্যস্ত হয়ে পড়বে হাওড়া ব্রিজ চত্বর। এদিন ‘ভুলভুলাইয়া ২’ ছবির ‘রূহ বাবা’র লুকে মোটরবাইক চালাতে দেখা গেল কার্তিককে। মাথায় কালো বান্ডানা, পরনে কালো আলখাল্লা, রুদ্রাক্ষের মালা এবং চোখে রোদচশমা।

হাসি মুখে বাইক চালালেন তিনি। আর তাঁর বাইকটি সামনের গাড়ির সঙ্গে আটকে রেখেছে ইউনিট। এরপরেই বিভিন্ন ক্যামেরায় শট নেওয়া হল অভিনেতার। শটের ফাঁকে অভিনেতা বিভিন্ন ভঙ্গিতে পোজও দিলেন। ভোর হলেও ভক্তদের যে ভিড় হবেই, তা আগেভাগে জেনেই শুটিং চলাকালীন ইউনিটকে ঘিরে রেখেছিল কড়া নিরাপত্তা। হাওড়া ব্রিজে প্রায় এক ঘণ্টা শুটিংয়ের পর মল্লিক ঘাটের ফুল মার্কেটে কিছু দৃশ্যের শুটিং করলেন কার্তিক। এরপর কলকাতার লাহাবাড়িতেও শুটিং হল ভুল ভুলাইয়া ৩-এর। শোনা যাচ্ছে, আগামী কয়েক দিন শহরের বিভিন্ন লোকেশনে শুটিং হবে ‘ভুলভুলাইয়া ৩’-এর। যার মধ্যে আছে পার্ক স্ট্রিট গোরস্থান। আনিস বাজ়মি পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিদ্যা বালন এবং তৃপ্তি ডিমরি। তবে ঠিক কতদিন ছবির টিম থাকবে তা জানা যায়নি।

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

শিল্পের আশায় সিঙ্গুরে বিশ্বকর্মার পুজো করলেন কৃষকরা

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর