মুম্বইয়ের ইসকন মন্দিরে শিশু সেবা কিম কার্দাশিয়ানের, নিজ হাতে খাবার পরিবেশন

কিছু ছবিতে মন্দিরের পুরোহিতদের সঙ্গে তাঁদের আলাপচারিতা করতেও দেখা গিয়েছে। এছাড়া অন্যান্য ছবিতে, কিম এবং খলোকে মন্দিরে শিশুদের খাবার পরিবেশন করতে দেখা গিয়েছে এবং তাদের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে৷

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১২ জুলাই শুক্রবার মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারেই বসেছিল শিল্পপতি মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের আসর। তাঁদের বিয়েতে চমকের শেষ ছিল না। প্রায় দেড় বছর ধরে প্রস্তুতি চলছে অনন্ত-রাধিকার বিয়ের। পরপর দুবার প্রি-ওয়েডিং অনুষ্ঠান, পুজোর রীতি-রেওয়াজ- সহ একাধিক অনুষ্ঠান গোটা বিশ্ব দেখেছে। বিদেশী শিল্পীদের ভারতে এনে গাওয়ানো, মেটা অধিকর্তা মার্ক জুকারবার্গ, বিল গেটস-সহ দেশ-বিদেশের একাধিক প্রভাবশালীরা ভারতে এসেছিল। অনন্ত-রাধিকার বিয়েতেও চমকের শেষ ছিল না, বলিউড তারকারা তো ছিলেনই, সঙ্গে আন্তর্জাতিক টিভি তারকা কিম কার্দাশিয়ান, তাঁর বোন খেলো কার্দাশিয়ান, জনি সেনা- সহ একাধিকবার সেলিব্রিটিরা অনন্ত-রাধিকার VIP অতিথি ছিলেন।

ভারতীয় পোশাকে তাঁরা সেজেছিলেন যা কিনা রীতিমতো ব্যতিক্রম। ভারতে এসে কিম কার্দাশিয়ান দারুণ মজা করেছেন, বলি সেলিব্রিটিদের সঙ্গে সেলফি তুলেছেন, মুম্বইয়ের পাবলিক ট্রান্সপোর্টে ঘুরেছেন। তাঁর কার্যকলাপের সবটাই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। তবে এখানেই শেষ নয়, সম্প্রতি কিম ও খেলোর মুম্বইয়ের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, কিম-খেলো দুজনেই মুম্বাইয়ের ইসকন মন্দিরে গিয়েছিলেন। তাদের ধর্মীয় ভ্রমণের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দুই তারকা শহরের ইস্কন মন্দিরে গিয়েছিলেন। ইনস্টাগ্রামে কিম এবং খেলোর কয়েকটি ফ্যান পেইজে ছবিগুলি ভাইরাল হয়েছে। আর মন্দিরে যাওয়ার জন্যে কার্দাশিয়ান বোনেরা ঐতিহ্যবাহী পোশাক বেছে নিয়েছিলেন। কিমকে একটি সুন্দর দোপাট্টা সহ একটি লাল পোশাকে দেখা গিয়েছিল, অন্যদিকে খলো একটি সাদা পোশাক পরেছিলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Khloé Kardashian (@kloe.kardash)

কিছু ছবিতে মন্দিরের পুরোহিতদের সঙ্গে তাঁদের আলাপচারিতা করতেও দেখা গিয়েছে। এছাড়া অন্যান্য ছবিতে, কিম এবং খলোকে মন্দিরে শিশুদের খাবার পরিবেশন করতে দেখা গিয়েছে এবং তাদের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে৷ একটি ছবিতে কিমকে একটি খাবারের পাত্র ধরে রাখতে দেখা গিয়েছে এবং একটি ছোট্ট মেয়েকে পরিবেশন করতেও দেখা গিয়েছে। কার্দাশিয়ান বোনেরা তাদের মন্দির পরিদর্শনের সময় পডকাস্টার-লেখক জে শেঠির সঙ্গেও দেখা করেছেন।কিম, ৪০, ১২ জুলাই খলো কার্দাশিয়ানের সঙ্গে ভারতে এসেছিলেন। উভয় বোনই তাদের নিজ নিজ ইনস্টাগ্রাম হ্যান্ডেলগুলিতে তাদের ভারত সফরের আপডেটগুলি ভাগ করে নিয়েছেন। তবে কিম ও খলো অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের রিসেপশনের আগেই ভারত থেকে বিদায় নেন। এরপর কিম ইনস্টাগ্রামে সফরের তাঁদের সরের নিজের ছবি শেয়ার করেছিলেন।

বাংলাদেশে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ১০ দিনের মধ্যে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

মালদহে বাঁশহাট ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ ২ নাবালকের দেহ উদ্ধার

একে একে কাটা হচ্ছিল ধর্ষকের অঙ্গ, গ্লাসের ওপাশ থেকে দেখছিল নির্যাতিতার পরিবার

অক্ষয়ের ১ কোটি টাকার অনুদানে ভোলবদল হল কাশ্মীরের একটি জরাজীর্ণ স্কুলের

হালিশহরের পর ভাটপাড়া পুরসভা, একযোগে পদত্যাগ করলেন ২৯ জন কাউন্সিলর

‘‌আগের সরকার বড় গর্ত করে দিয়ে গিয়েছে’‌, আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক দিলীপ

মোদিকে ঝালমুড়ি খাওয়ানো দোকানিকে পাকিস্তান-বাংলাদেশ থেকে খুনের হুমকি ফোন!

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

মায়ের অসুস্থতা নিয়ে আর্জি, উমর খালিদকে অন্তর্বর্তী জামিনের নির্দেশ হাইকোর্টের

ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বিক্ষোভ স্থানীয়দের

মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু ২ ভারতীয়ের